মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • নরসিংদীতে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

    নরসিংদীতে বস্তাবন্দি মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের উত্তর সাধারচরে একটি ভুট্টাখেত থেকে সাইফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার (২৬ মার্চ) দুপুরে স্থানীয়রা ভুট্টাখেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে শিবপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, রাতের কোনো একসময়ে অজ্ঞাত ব্যক্তিরা মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে।

    পুলিশ জানায়, নিহতের প্যান্টের পকেটে থাকা মানিব্যাগ থেকে তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া যায়, যেখানে তার নাম সাইফুল ইসলাম, পিতার নাম হেলাল উদ্দিন, ঠিকানা গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কালিয়াব আড়াল বাজার।

    শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন জানান, স্থানীয় ইউপি সদস্য সারোয়ার প্রথমে পুলিশকে খবর দেন। এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, সাইফুল ইসলাম দুই দিন আগে মনোহরদী থানার হাতিরদিয়া এলাকা থেকে নিখোঁজ হন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি বিস্তারিত তদন্ত করছে।


    নতুন/কাগজ/সালাহউদ্দিন/নরসিংদী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন