মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • পথশিশু ফাউন্ডেশন"র উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার

    পথশিশু ফাউন্ডেশন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদ মানে খুশি, ঈদ মানে নতুন পোশাক, ঈদ মানে পরিবার-বন্ধুদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত। কিন্তু অনেক শিশুর কাছে এই আনন্দ অধরা থেকে যায়। সেই বাস্তবতাকে বদলানোর স্বপ্ন নিয়ে পথ শিশু ফাউন্ডেশন আয়োজন করলো পথ শিশুদের জন্য ঈদ উৎসব-২০২৫।

    বুধবার (২৬ মার্চ) উত্তরায় ভুতের আড্ডা রেস্টুরেন্টে এই উৎসব উদযাপিত হয়।  অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ্ ইকবাল।

    এই আয়োজনে অংশ নেয় একশ’রও বেশি পথশিশু। এদিন শুধু শিশু নয়,শিশুদের সাথে উপস্থিত ছিলেন তাদের পিতা-মাতাও, পথশিশু ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের জন্যও ছিল এক বিশেষ অভিজ্ঞতা। তারা তাদের সময়, ভালবাসা ও আন্তরিকতা দিয়ে পথশিশুদের নিয়ে ঈদ আনন্দময় করে তোলে।

    পথশিশু ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা বলেন, এই আয়োজন শুধু নির্দিষ্ট এক দিনের জন্য নয়, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেয়ার একটি বার্তা। এটি একটি উদ্যোগ, যেখানে ভালবাসার বন্ধন গড়ে ওঠে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি শেখ মোঃ মিজানুর রহমান । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক আফাজ উদ্দিন আফাজ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিনখান থানা বিএনপির আহবায়ক হেলাল তালুকদার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তাতী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  মো: বেলায়েত হোসেন বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রাহাত খান বিপিএম, দৈনিক দিনকালের সিনিয়র কর্মকর্তা মো:আবু মুসা,উত্তরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম , অধ্যাপক শেখ মাহমুদ আলম, ভিন্নমাএা পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ,উত্তরা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির,  সাংবাদিক ইয়াসিন মিয়া, বৈশাখী টিভির সাংবাদিক ফারজানা আফরোজ, দক্ষিনখান থানা বিএনপি নেতা সবুজ সহ প্রমুখ।

     

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পথ শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন। তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কোন পথ শিশু ঈদ আনন্দ থেকে বঞ্চিত থাকুক আমরা চাই না। আজ আমাদের ফাউন্ডেশন উদ্যোগে শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার দিয়েছি। আগামীদিনে ৫০০ থেকে ১০০০ পথশিশুকে নতুন জামা কাপড় দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলবো। উপস্থিত মঞ্চে সকল সম্মানিত মেহমানগন ফরিদ আহমেদ নয়নের এর মহতি উদ্যোগের জন্য প্রশংসা করেন।


    নতুন/কাগজ/ইব্রাহিম/উত্তরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন