মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

    বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২৬ মার্চ মহান স্বাধীনতা। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। ইতোমধ্যে কঠোর নিরাপত্তাবলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।  

    মঙ্গলবার (২৫ মার্চ) স্মৃতিসৌধ চত্বর ঘুরে দেখা যায়, সবুজে ঘেরা ১০৮ হেক্টর জমির ওপর নির্মিত স্মৃতিসৌধকে ধুয়ে মুছে পরিপাটি করে রেখেছেন। সৌন্দর্যবর্ধনসহ নানা কাজ এরই মধ্যে সম্পন্ন করেছেন সাভার গণপূর্ত বিভাগ। নানা রঙের বাহারি ফুলে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর।

    স্বাধীনতা দিবসে দেশের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হবেন দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর সেনারা। চলছে রং-তুলি ও সিসিটিভি স্থাপনার কাজ ও ইলেকট্রনিক সব সেটিং এর কাজ। গত সোমবার থেকে বহিরাগত দর্শনার্থীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

    গণপূর্ত বিভাগ জানিয়েছে, প্রায় ১০০ পরিচ্ছন্নতাকর্মী স্মৃতিসৌধের ফটক থেকে মিনার পর্যন্ত পুরো এলাকা ধুয়ে-মুছে চকচকে করে তুলেছেন। পরিষ্কার করা হয়েছে সৌধচূড়া থেকে হেঁটে যাওয়ার পথগুলোও। শোভাবর্ধনের জন্য লাগানো গাছগুলো ছেঁটে পরিপাটি করে তোলা হয়েছে। বসানো হয়েছে বাহারি রঙের ফুলের টব।লেকগুলোকে পরিষ্কার করে লাগানো হয়েছে রক্তিম বর্ণের শাপলা। সাদা রঙের শুভ্রতায় ফুটিয়ে তোলা হয়েছে পুরো সৌধ এলাকা। শেষ হয়েছে আলোকসজ্জার কাজও।

    এছাড়াও ওয়াচ টাওয়ার ও সিসিটিভি কন্ট্রোলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হবে পুরো সৌধ এলাকা।

    ভোরের প্রথম প্রহরে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টা সহ দেশের সকল মানুষ শ্রদ্ধা জানাতে আসবেন জাতীয় স্মৃতিসৌধে।

    পুলিশ, সেনাবাহিনী, বিজিবি,র‍্যাব সহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখবেন স্মৃতিসৌধ এলাকা।পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিতে রাখবেন।

    দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ ছুটে আসবেন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করতে।

    সাভার জাতীয় স্মৃতিসৌধে কর্মরত পরিছন্নতা-কর্মীরা জানান, ২৬ মার্চ উপলক্ষে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। দেশের সবাই শ্রদ্ধা জানাতে আসবেন এখানে।

    এ ব্যাপারে সাভার জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় উপদেষ্টা সহ দেশের সকল মানুষের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হচ্ছে সাভার জাতীয় স্মৃতিসৌধ।

    এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, স্বাধীনতা দিবসকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকে একাধিক গোয়েন্দা সংস্থা নিরাপত্তা রক্ষায় কাজ করছেন। গোটা এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।


    উপজেলা প্রতিনিধি, সাভার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন