মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচল বন্ধ

    যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ মিনিটের জন্য আটকে ছিল বিদ্যুৎ চালিত দ্রুতগতির মেট্রোরেলের একটি ট্রেন। স্বয়ংক্রিয় সিস্টেমের কারণে অন্যান্য ট্রেনগুলোও তাদের নির্ধারিত স্থানে আটকে যায়, ফলে যাত্রীরা ভোগান্তির শিকার হন।

    সোমবার (২৪ মার্চ) ডিএমটিসিএলের দায়িত্বশীল একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।

    সূত্রটি জানিয়েছে, একটা ট্রেন ডিফেক্ট হয়েছিল। সেই ট্রেনটিকে আগারগাঁওয়ে সাইড করা হয়েছে। বাকি ট্রেনগুলো চলাচল শুরু করেছে।

    দায়িত্বশীল আরও একটি সূত্র গনমাধ্যমকে জানিয়েছে, একটি ট্রেনের ব্রেকে জটিলতা তৈরি হয়েছিল। পরে দুপুর ৩টা ৪০ মিনিট থেকে বিকাল ৪টা ৭ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ৪টা ৮ মিনিট থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

    এদিকে ট্রেন বন্ধ থাকার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাত্রীরা ছবিসহ একাধিক পোস্ট করেছেন। সাইরা ওয়ালি লিখেছেন, কাজী পাড়া থেকে মিরপুর ১০, হঠাৎ হার্ড ব্রেক করে মাঝপথে দাঁড়িয়ে গেল মেট্রো। সময় ৩টা ৩২। এখন ১০ নম্বর স্টেশনে দাঁড়ায় আছে। প্রবলেমটা কী, কেউ জানেন?


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন