মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের নগদ অর্থ বিতরণ

    স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের নগদ অর্থ বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুরে স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

    শনিবার (22 মার্চ) ইব্রাহিমপুর দক্ষিণপাড়া কাইয়ুম খানের বাড়িতে ২৫০ জন অসহায় মানুষের মধ্যে এ নগদ অর্থ বিতরণ করা হয়।

    বিশিষ্ট সমাজসেবক আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সিনিয়র গ্রুপ পরিচালক ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী এম. এ. মান্নান এবং গ্রুপ মডারেটর ডলি ইসলাম।

    এসময় উপস্থিত ছিলেন গ্রুপ মডারেটর মাসুদা আক্তার, গ্রুপ পরিচালক সুবর্ণা ইসলাম, জাফর আহমেদ, রিদয় আহমেদ, আক্তার হোসেন, ইব্রাহিম আল হাসান প্রমুখ।

    প্রতিষ্ঠাতা ও গ্রুপ চেয়ারম্যান মাহমুদ গোলাম মোস্তফা আলম বলেন, "স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাব।"

    গ্রুপের সভাপতি মো. মেহেদী হাসান শাহিন বলেন, "যারা অর্থ ও শ্রম দিয়ে এই উদ্যোগকে সার্থক করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।"

    অনুষ্ঠানের শেষে গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, এই ধরণের সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং আরও বেশি সংখ্যক মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

    অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে গ্রুপের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও বৃহৎ আকারে এ ধরণের মানবিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।


    নতুন/কাগজ/ইব্রাহীম/নবীনগর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন