বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই
  • ১৪ বছর পর মুখোমুখি হচ্ছেন শাহরুখ-প্রিয়াঙ্কা

    ১৪ বছর পর মুখোমুখি হচ্ছেন শাহরুখ-প্রিয়াঙ্কা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কঠোর পরিশ্রমে হলিউডে অভিনয়ের পাশাপাশি সংগীত জীবনেও সফল হন প্রিয়াঙ্কা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। জীবনে আসে আমেরিকার জনপ্রিয় সংগীতশিল্পী নিক জোনাস। ধুমধাম করে বিয়ের পর্ব সারেন।

    বর্তমানে মালতি নামে এক কন্যা সন্তান রয়েছে নিক ও প্রিয়াঙ্কার সংসারে। ব্যক্তিজীবন ও ক্যারিয়ারে একই সঙ্গে সফল এ অভিনেত্রী অতীতে এক সাক্ষাৎকারে জানান, শোবিজ অঙ্গনে কঠিন রাজনীতির শিকার তিনি। যে কারণে বলিউড ছাড়তে বাধ্য হন।

    নিজের কাজ ও দক্ষতা দিয়ে হলিউডের মাটি শক্ত করার পর আবারও বলিউডে ডাক পান এ বিশ্ব সুন্দরী। এখন বলিউডের সিনেমাতেও অভিনয় করছেন নিয়মিত। তবে জীবনের এ চড়াই উতরাইয়ের সময় একবারও শাহরুখের মুখ দেখেননি প্রিয়াঙ্কা।

    ২০১১ সালে ‘ডন টু’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর শাহরুখ ও প্রিয়াঙ্কাকে কখনও মুখোমুখি হতে দেখা যায়নি। তবে এবার আইপিএলের ১৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা রয়েছে পর্দার এ আলোচিত জুটির।

    শনিবার (২২ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হতে চলেছে চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানটি। আর এ অনুষ্ঠানেই দীর্ঘ ১৪ বছর পর মুখোমুখি হতে চলেছেন শাহরুখ ও প্রিয়াঙ্কা। তাই মুখোমুখি সাক্ষাতের পর ক্যামেরায় এ জুটির রিয়েকশন দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।

    এবারের আইপিএলের ১৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ, প্রিয়াঙ্কা ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর, মাধুরী দীক্ষিত, ভিকি কৌশল, এবং সঞ্জয় দত্তের মতো জনপ্রিয় তারকাদের।

    মঞ্চে পারফর্ম করার কথা রয়েছে দিশা পাটানি, বরুণ ধাওয়ান, তৃপ্তি দিমরি, অনন্যা পাণ্ডে, জাহ্নবী কাপুরের মতো সেলিব্রেটিদেরও। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। ঈদের আসন্ন সিনেমা ‘সিকান্দার’-এর প্রচারণায় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এ মেগাস্টার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ