মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • দোয়ারাবাজারে চোরাকারবারি আটক

    দোয়ারাবাজারে চোরাকারবারি আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৩৫ বস্তা ভারতীয় চিনি ও বহনকারী একটি টমটম (অটোরিকশা) সহ মতিউর রহমান (৫০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। আটক মতিউর উপজেলার বগুলাবাজার ইউনিয়নের বাঘাহানা গ্রামের মৃত আব্বাস আলীর পুত্র। 

    পুলিশ জানায় শুক্রবার (২১ মার্চ) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার বগুলাবাজারস্থ মতির পয়েন্টে মতিউরের দোকান থেকে ২৪ বস্তা এবং তার দোকানের সামনে একটি টমটম থেকে ১১ বস্তাসহ মোট ৩৫ বস্তায় মোট ১ হাজার ৭শ' ৫০ কেজি ভারতীয় চিনি ও ওই টমটমসহ চোরাকারবারি মতিউর রহমানকে আটক করা হয়। আটককৃত চিনির বর্তমান বাজার মূল্য ১লাখ ৭৫ হাজার টাকা। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হকের নির্দেশনায় সঙ্গীয়ফোর্সসহ এই বিশেষ অভিযানে অংশ নেন এস আই মোহন রায় ও এ এস আই আশরাফ খান।

    দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, মালামাল জব্দ করে আসামি মতিউরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। 


    নতুন/কাগজ/এনামুল/সুনামগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন