মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ইজারা চুক্তি লঙ্ঘনের দায়ে লাখ টাকা জরিমানা

    ইজারা চুক্তি লঙ্ঘনের দায়ে লাখ টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কুলাউড়ায় ইজারা চুক্তি লঙ্ঘনের দায়ে চাতলাপুর ব্রিজের পাশে অবৈধভাবে মেশিন বসিয়ে বালু উত্তোলনের অপরাধে সাব ম্যানেজার শাহ্ আহমদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    বৃহস্পতিবার (২০শে মার্চ) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের চালতাপুর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহায়তা করেন।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন বলেন, শাহ্ আহমদকে ১ লাখ টাকা জরিমানা করে। মুচলেখায় ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে ছেড়ে দেওয়া হয়েছে। একই অপরাধে স্থানীয় ইউপি সদস্য লাল মিয়ার ছেলে আজমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।


    নতুন/কাগজ/তিমির/বনিক/মৌলভীবাজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন