মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • কমলগঞ্জ আলোচিত পূর্ণিমা হত্যাকাণ্ড

    আলামত উদ্ধার; আদালতে ডনের স্বীকারোক্তি

    আলামত উদ্ধার; আদালতে ডনের স্বীকারোক্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের আলোচিত পূর্ণিমা রেলি (১০) হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত, রক্তমাখা দা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি উজ্জ্বল বাউরী ওরফে ডন (২৩) ও অপর আসামি দিবস রেংগেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে, গত ৫ই ফেব্রুয়ারি সন্ধ্যায় তারা ধারালো অস্ত্র দিয়ে পূর্ণিমা রেলিকে হত্যা করেছে।

    কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত উজ্জ্বল বাউরী ডনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে নিয়ে হত‍্যা কাণ্ড ঘটানোর ঘটনাস্থল পরিদর্শন করলে মৃতদেহের ২০ ফুট দূরে চা গাছের ঝোপঝাড় এর মধ্যে লুকানো অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা (যার ওপর শুকনো রক্ত ছিল) এবং আসামি ডনের বাড়ির পেছনে মাটির নিচ থেকে বাইসাইকেলের প্যাডেল উদ্ধার করা হয়।

    উল্লেখ্য, মৃতদেহের পাশ থেকে একটি ভাঙা বাইসাইকেলের প্যাডেল আগেই জব্দ করা হয়েছিল।

    গত ৬ই ফেব্রুয়ারি কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের ৬ নম্বর টিলা থেকে চা শ্রমিক কন্যা পূর্ণিমা রেলির লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার রহস্য উদঘাটন এবং জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে ঘটনাস্থল থেকে জব্দ করা ৩ জোড়া স্যান্ডেল, একটি বাইসাইকেলের প্যাডেল এবং পুরাতন একটি গামছার সূত্র ধরে তদন্ত শুরু হয়।

    এরপর,গত ২২শে ফেব্রুয়ারি রাতে দিবস রেংগেট (১৯) এবং ২৩শে ফেব্রুয়ারি ভোররাতে উজ্জ্বল বাউরী ওরফে ডন (২৩) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের মৌলভীবাজার আদালতে পাঠানো হলে আসামি দিবস রেংগেট স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, সে পূর্ণিমা রেলিকে ধর্ষণের চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়ে ঘটনা ধামাচাপা দিতে গলা ও হাতের কব্জি কেটে হত্যা করে।


    নতুন/কাগজ/তিমির/বনিক/মৌলভীবাজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন