মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • শিশু ধর্ষণে জড়িতদের ফাঁ'সি'র দাবিতে বি'ক্ষো'ভ

    শিশু ধর্ষণে জড়িতদের ফাঁ'সি'র দাবিতে বি'ক্ষো'ভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের বড়লেখায় ৩ বছরের ও মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে রোববার রাত ১০টার দিকে বড়লেখার পৌরশহরে এই বিক্ষোভ মিছিলটি হয়। 


    এসময় বিক্ষোভকারীরা ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল পরবর্তীতে সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর শাখার আহ্বায়ক কমিটির সদস্যসচিব তামিম আহমেদ, ইউপি সদস্য কামাল আহমদ, তরুণ সমাজসেবক কয়েছ আহমদ, ছাত্র প্রতিনিধি আরাফাত আহমদ, সাইদ আহমদ শিপু, মান্না আমিন, মুন্না আহমদ ও সোয়েব আহমদ প্রমুখ। 


    সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি বড়লেখায় ও মাগুরায় দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। এসব ঘটনা আমাদের জন্য লজ্জার ও ন্যাক্কারজনক। আমরা দ্রুত এই নরপশুদের ফাঁসি চাই। যাতে পরবর্তীতে কেউ আর এরকম করার সাহস না দেখায়।


    নতুন/কাগজ/তিমির/মৌলভীবাজার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন