মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১৫জন গুলিবিদ্ধ; আহত ২০

    সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১৫জন গুলিবিদ্ধ; আহত ২০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের দিরাই দুই পক্ষে সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন।

    রোববার (০৯ মার্চ) দুপুরে গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার বনভূমি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে  দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের   সাবেক চেয়ারম্যান লুৎফুর ও মুক্তিযোদ্ধা আশিকের  জমি নিয়ে দখল নিয়ে তর্কবির্তকের এক পর্যায়ে  দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ালে সাবেক চেয়ারম্যানের পক্ষের লোকজন অবৈধ অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে সংঘর্ষে থাকা প্রায় ১৫ জন গুলিবিদ্ধ হয়।


    দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক  বলেন, আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। মূলত জমি সংক্রান্ত জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।  এতে প্রায় ১৫ জন গুলিবিদ্ধসহ দু'পক্ষের ২০ জন আহত হয়েছে।  আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।


    নতুন/কাগজ/এনামুল/সুনামগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন