বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • তন্দ্রাহারা নয়ন আমার’ গানের নন্দিত শিল্পী

    হাসিনা মমতাজ মারা গেছেন

    হাসিনা মমতাজ মারা গেছেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘তন্দ্রাহারা নয়ন আমার’ গানের নন্দিত শিল্পী হাসিনা মমতাজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর। প্রখ্যাত এ কণ্ঠশিল্পীর মৃত্যুর খবর জানিয়েছেন গীতিকার সাফাত খৈয়াম।

    শিল্পী হাসিনা মমতাজের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, ‌তিনি শুধু একজন গুণী শিল্পীই ছিলেন না, অসম্ভব ভালো মনের মানুষ ছিলেন। তিনি ভীষণ পরোপকারী মানুষ ছিলেন। তার মৃত্যুতে সংগীত ভুবন এক নক্ষত্রকে হারালো। এ শিল্পীর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।

     

    শিল্পী হাসিনা মমতাজ ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাদ জোহর ধানমন্ডি ঈদগাঁও মাঠে তার নামজে জানাজা অনুষ্ঠিত হবে।


    হাসিনা মমতাজ ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী। তার গাওয়া ‘তন্দ্রাহারা নয়ন আমার’ গানটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। সংগীতে বিশেষ অবদানের জন্য তিনি অনেক পুরস্কার পেয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন