বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • ক্যান্সারে মারা গেলেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডে

    ক্যান্সারে মারা গেলেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডে
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্যান্সার নিয়ে লড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডে। মাত্র ৩২ বছর বয়সে থেমে গেছে পথচলা। পুনমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার সহকারী। গতকাল বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় অভিনেত্রীর।

    ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই তার মৃত্যুর খবরটি শেয়ার করেন তার ম্যানেজার। তিনি জানান, পুনম সার্ভিকাল ক্যানসারে (জরায়ুমুখের ক্যান্সার) ভুগছিলেন।

     


    এ ছাড়া, পুনমের সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, আজকের দিনটা আমাদের জন্য খুব দুঃখের। আমরা জরায়ুর ক্যানসারে ভালবাসার পুনমকে হারিয়েছে। সমস্ত জীবন্ত প্রাণ, যারা তার সান্নিধ্যে এসেছিল তারা দেখেছেন ও কতটা ভাল এবং দয়ালু। আপাতত, আমরা আপনাদের কাছে কিছু গোপনীয়তা চেয়ে নিচ্ছি। ওকে ভালভাবে মনে রাখবেন।

     

    সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন পুনম পান্ডে। বিশেষত, নীল দুনিয়ার সঙ্গে জড়িয়ে থাকা এই তারকা মাঝেমধ্যেই বিতর্কে জড়িয়েছেন। 


    ২০১১ সালে তার এক ভিডিও বার্তা বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। সে সময় তিনি বলেন, ভারত বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন। তারপরেই চর্চায় আসেন পুনম। বি এবং সি গ্রেড ছবিতেই বেশি দেখা গিয়েছে তাকে। তাছাড়া, অভিনয় জগতে বিশেষ ছাপ ফেলতে পারেননি তিনি।

    কী এই রোগের লক্ষণ?
    সার্ভিকাল ক্যানসারের প্রথম লক্ষণ অতিরিক্ত জরায়ু দিয়ে রক্তপাত। অতিরিক্ত পিরিয়ডস হলে বা দীর্ঘদিন ধরে পিরিয়ডস হলে এই রোগ দেখতে পাওয়া যায়।

    জরায়ুমুখ ক্যানসার হয় এক ধরনের ভাইরাসের আক্রমণে, যার নাম প্যাপিলোমা ভাইরাস। পুরুষদের কাছ থেকে নারীদের দেহে এই ভাইরাসটি প্রবেশ করে। 


    সূত্র- নিউজ ১৮, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন