বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • মহাপ্রতারণার শিকার নিক-প্রিয়াঙ্কা!

    মহাপ্রতারণার শিকার নিক-প্রিয়াঙ্কা!
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কয়েকদিন আগে মুম্বাই বিমানবন্দরে আটকা পড়ে খবরের শিরোনামে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী মার্কিন পপ তারকা নিক জোনাস। এবার আমেরিকায় গিয়ে আবারও আলোচনায় এসেছেন নিক ও প্রিয়াঙ্কা। জানা গেছে, এ দম্পতি মহাপ্রতারণার শিকার হয়েছেন!

    ১৬৬ কোটি রুপি দিয়ে আমেরিকার লস অ্যাঞ্জেলসে বাড়ি কিনেছিলেন তারা। এটি কেনার মনের মতো করে সাজিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এখন এ বাড়িটি নিয়েই নাকি তারা বিপাকে পড়েছন।

     

    জানা গেছে, সেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী গায়ক নিক জোনাসকে। একটি সূত্র জানাচ্ছে, লস অ্যাঞ্জেলেসের বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন তারা। তাদের বিলাসবহুল স্বপ্নের বাড়ি এখন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে!

     

    ভারতীয় একটি গণমাধ্যমের সংবাদে জানা গেছে, বাড়িতে পানির পাইপ ছিদ্র হয়েছে। পানির জন্য তাদের বাড়ির ক্ষতি ব্যাপক ক্ষতি হচ্ছে। তাদের বাড়িতে ছত্রাকের আক্রমণ ঘটেছে।

    এ ঘটনার পরেই দম্পতি তাদের মেয়ে মালতি মারির সঙ্গে অন্য একটি বাড়িতে স্থানান্তরিত হয়েছেন, এখন তাদের বিলাসবহুল বাড়িতে নির্মাণ কাজ চলছে, সমস্যাগুলো মেরামতের প্রচেষ্টায়। ফলে তারা বাড়ি নিয়ে এখন বেশ বিপাকে পড়েছেন।

     


    নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া ২০১৮ সালে বিয়ের পরে ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেসের প্রাসাদসম এ বাড়িটি কেনেন। এ বাড়িতে সাতটি বেডরুম, নয়টি বাথরুম ও একটি কিচেন রয়েছে। এছাড়াও আছে একটি বাস্কেটবল কোর্ট, জিম, হোম থিয়েটার, বোলিং অ্যালি, বিলিয়ার্ডস রুম, স্পা, এন্টারটেনমেন্ট লাউঞ্জের মতো অত্যাধুনিক সুবিধা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন