বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • সালমান ছুটে গেলেন ক্যান্সারজয়ী ভক্তের কাছে

    সালমান ছুটে গেলেন ক্যান্সারজয়ী ভক্তের কাছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড ভাইজান অভিনয়, ব্যক্তিজীবনের নানা কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকলেও সে কথা ভুলেননি। দীর্ঘ কয়েক বছরের লড়াই শেষে ক্যানসারকে পরাজিত করে সুস্থ হয়েছেন খুদে জগনবীর। 

    বর্তমানে এই শিশুর বয়স ৯ বছর। ২০১৮ সালে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারে জগনবীরের সঙ্গে দেখা করেন সালমান। তখন তার বয়স ছিল মাত্র ৪ বছর। সে সময়েই সালমান তার খুদে ভক্তকে কথা দিয়েছিলেন, ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে জয়ী হলে আবার দেখা করবেন তিনি। 

    ভক্তকে দেওয়া সেই কথা রেখেছেন ভাইজান। জগনবীরের ক্যানসার জয়ের খবরে গত ডিসেম্বরে তার সঙ্গে দেখা করে এসেছেন তিনি। 

    এক সাক্ষাৎকারে জগনবীরের মা সুখবীর কৌর জানান, মাত্র ৩ বছর বয়সে তার ছেলের চোখের দৃষ্টি হঠাৎই ঝাপসা হতে শুরু করেছিল। তারপর জানা যায়, ব্রেনে থাকা একটা ছোট্ট টিউমারের জন্য এমনটা হচ্ছে। এই অবস্থায় সেখানকার চিকিৎসকরা জগনবীরের মা-বাবাকে পরামর্শ দেন তারা যেন দিল্লি বা মুম্বাইয়ে নিয়ে গিয়ে ছেলের চিকিৎসা করান। এরপর বাবা পুষ্পিন্দর ঠিক করেন মুম্বাই আসার। কিন্তু জগনবীর জানতেন, তাকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে সালমান খানের সঙ্গে দেখা করাতে। 

    সুখবীর জানান, ছেলের এত উৎসাহ দেখে তিনি আর আসল সত্য ফাঁস করেননি। এরপর সে হাসপাতালে ভর্তি হলে, একটি ভিডিও রেকর্ড করা হয়েছিল, যেখানে সে সালমান খানের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করে। আর সেই ভিডিও পৌঁছেও গিয়েছিল অভিনেতার কাছে। 

    নিজের খুদে ভক্তকে দেখতে এরপরই হাসপাতালে ছুটে যান সালমান। দেখা করেন জগনবীরের সঙ্গে। সালমানের মুখ আর আর তার হাতের ব্রেসলেট ছুঁয়ে জগনবীর নিশ্চিত হন তাকে দেখতে আসা মানুষটা সালমান। প্রায় ৫ বছর পর আবারও হাসপাতালে গিয়ে ক্যানসার জয়ী এই শিশুর সঙ্গে দেখা করে এলেন এই অভিনেতা।

    জগনবীরের মা সুখবীর আনন্দের সঙ্গে জানান, তার ছেলে এখন অনেক সুস্থ। ৯৯ শতাংশ দৃষ্টিশক্তিও ফিরে পেয়েছে। এখন সে স্কুলেও যাচ্ছে। 

    এদিকে সালমান খানকে সর্বশেষ দেখা গেছে ‘টাইগার ৩’ সিনেমায়। বক্স অফিসে ৪৬৬.৬৩ কোটির আয় করে সিনেমাটি। এরপর করণ জোহরের ‘দ্য বুল’-এ দেখা যেতে পারে ভাইজানকে। এছাড়াও যশ রাজ ফিল্মসের ‘পাঠান ভার্সেস টাইগার’-এ শাহরুখের সঙ্গে দেখা যাবে তাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন