বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • সানার আগের স্বামী শোয়েবেরই বন্ধু!

    সানার আগের স্বামী শোয়েবেরই বন্ধু!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আচমকাই তৃতীয় বিয়ের ছবি পোস্ট করে সবাইকে অবাক করে দিয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক। সানিয়া মির্জার সঙ্গে দীর্ঘদিন ধরেই তার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। এরই মাঝে অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করলেন তিনি। সানার এটি দ্বিতীয় বিয়ে। জানা যায় সানার প্রাক্তন স্বামী উমর জয়সওয়ালার শোয়েবের বন্ধু ছিলেন।

    হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, রেডইট পেজের তরফে একটি পুরনো ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেছে, গত বছর সানার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন শোয়েব। সেখানে উমাইর জয়সওয়ালকেও ট্যাগ করেছেন। এখান থেকেই স্পষ্ট যে শোয়েব কেবল সানারই নয়, তার প্রাক্তন স্বামীরও বন্ধু ছিলেন।

    গত বছরের ২৫ মার্চ শোয়েব সানার সঙ্গে একটি ছবি পোস্ট করেন সঙ্গে ছিল শুভ জন্মদিন লেখা স্টিকার। সেখানেই তিনি উমরকে ট্যাগ করেছিলেন।

    এক ব্যক্তি এই পোস্টে কমেন্ট করে লেখেন, 'সানিয়া আর উমরের জন্য খারাপ লাগছে।' আরেকজন লেখেন, 'সানা ডিভোর্সী যে এটা জেনে অবাক হয়ে গেলাম। কানাঘুষোয় শোনা যাচ্ছিল যে ওরা আলাদা থাকছেন কিন্তু ওদের যে সত্যি ডিভোর্স হয়ে গিয়েছে এটা জানতাম না।

    আসলে শোয়েবের সঙ্গে ওর বহুদিন ধরেই সম্পর্ক ছিল। ওই জন্যই শোয়েব সানিয়াকে আর সানা উমরকে ছেড়ে দিয়েছেন। আসলে ওরা দুজনেই ঠকবাজ।'

    সানিয়ার পরিবারের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে শোয়েব এবং সানিয়ার বেশ কয়েক মাস আগেই বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। তবে সানা এবং উমরের বিচ্ছেদ কবে হয়েছে সেটা এখনও জানা যায়নি।

    ২০ জানুয়ারি শনিবার সকালে শোয়েব মালিক ও সানা জাভেদ ইনস্টাগ্রামে তাদের বিয়ের ঘোষণা দিয়েছেন এবং যৌথ পোস্টের ক্যাপশন দিয়েছেন ‘আলহামদুলিল্লাহ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন