বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • হঠাৎ টালিউডে কর্মবিরতির ডাক, সিনেমা-সিরিয়ালের শুটিং বন্ধ!

    হঠাৎ টালিউডে কর্মবিরতির ডাক, সিনেমা-সিরিয়ালের শুটিং বন্ধ!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হঠাৎ করেই আটকে গেল সব শুটিং। কর্মবিরতি চলছে টালিগঞ্জে। মূলত টালিগঞ্জের টেকনিশিয়ানদের একাংশ একদিনের কর্মবিরতির ডাক দিয়েছেন মঙ্গলবার (১৬ জানুয়ারি)। ফলে সিনেমা, সিরিয়ালসহ সবকিছুর শুটিং বন্ধ রাখা হয়েছে এদিন।

    ভারতীয় সংবাদমাধ্যমের খবর, টেকনিশিয়ানদের একাংশ, বিশেষ করে ইলেকট্রিশিয়ানদের পক্ষ থেকে জানানো হয়েছে―আসন্ন নির্বাচনে প্রার্থী হতে নিষেধ করা হয়েছে তাদের। এ নিয়েই অভিযোগ। যা পৌঁছায় কর্মবিরতিতে।

    তাদের দাবি, তারা নির্বাচিত সদস্য এবং তারা যদি এই নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে তাদের সুবিধা-অসুবিধা জানানোর কোনো সুযোগ পাবেন না। এ জন্য গল্পের একাংশের বিরুদ্ধে অভিযোগ তাদের। আর তাদের কর্মবিরতির কারণে মঙ্গলবার স্টুডিওপাড়া একদমই অচলপ্রায়।

    এছাড়া মাঝে মধ্যেই টেকনিশিয়ানদের অসন্তোষের জন্য সিনেমা-ধারাবাহিকের শুটিংয়ে বিভিন্ন সমস্যা দেখা যায় টালিপাড়ায়। নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কথা বলে থাকেন। এবারও সেই প্রেক্ষিতে কর্মবিরতি পালন করছেন তারা।

    এদিকে অন্য একটি সংবাদমাধ্যম ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়াকার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করে। এতে স্বরূপ বিশ্বাস বলেন, সকালে একটু সমস্যা হয়েছিল। কিন্তু পরে অবশ্য সমস্যা মিটে গেছে। শুটিং বন্ধ করাকে কখনোই সমর্থন করে না ফেডারেশন। বর্তমানে আমি গঙ্গাসাগরে রয়েছি। বিকেলে কলকাতায় ফিরেই সমস্যা খতিয়ে দেখা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন