বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • আগামীকাল শুক্রবার মৌসুমী হামিদের বিয়ে

    আগামীকাল শুক্রবার মৌসুমী হামিদের বিয়ে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। বুধবার সন্ধ্যায় হয়ে গেল তার গায়ে হলুদ। শুক্রবার (১২ জানুয়ারি) তাদের বিয়ে সম্পন্ন হবে বলে জানা গেছে।

    তার বর ঢাকার ছেলে আবু সাইয়িদ রানা। তিনিও বিনোদন মাধ্যমের সঙ্গে জড়িত। তবে তিনি কাজ করেন ক্যামেরার পেছনে। বিয়ে প্রসঙ্গে মৌসুমী হামিদ বা রানা কেউই মুখ খোলেননি।

    বুধবার দিবাগত রাতে তাদের গায়ে হলুদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে। সেই ছবির সূত্র ধরে কথা হয় মৌসুমীর ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও অভিনয়শিল্পীর সঙ্গে।

    তারা বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, অভিনেত্রীর পরিবার ও ঘনিষ্ঠ কিছু বন্ধুদের নিয়ে বিয়ের আয়োজন সারছেন। বিয়ের পরে দেশের বাইরে হানিমুনে যাওয়ার কথা রয়েছে তাদের।

    লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সাতক্ষীরার মেয়ে মৌসুমী হামিদ বিনোদন অঙ্গনে পা রাখেন। তারপর অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে।

    তার ক্যারিয়ারের বয়স এক যুগেরও বেশি। সর্বশেষ গত বছরের ১৮ আগস্ট মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’।

    এ ছাড়াও মৌসুমী হামিদ অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় দিন গুণছে। সিনেমা দুটি হচ্ছে, সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন