বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • সবাই বিয়ে করছে আর আমি!

    সবাই বিয়ে করছে আর আমি!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায় কবে বিয়ে করছেন- সে প্রশ্ন ঘুরছে বহু দিন থেকেই। কিন্তু তা নিয়ে কোনো মাথাব্যথা নেই তাদের। নিজেদের মতো করে উপভোগ করছেন নিজেদের জীবন। 

    এরই মধ্যে একটি অন্য ধরনের ভিডিও পোস্ট করেছেন কৌশানী। এতে দেখা যাচ্ছে, একটি স্লিপ থেকে গড়িয়ে নামছেন নায়িকা। বাচ্চাদের মতো নানা খেলায় মজেছেন অভিনেত্রী। সেখানে অবশ্য তিনি একা ছিলেন না। ছিলেন প্রেমিক বনি সেনগুপ্ত, সোমরাজ মাইতিসহ আরও অনেকে।

    ভিডিওটি পোস্ট করে নায়িকা লেখেন, এ দিকে সবাই বিয়ে করে সন্তান লালন-পালন করছে। অন্য দিকে আমার শৈশব কাটতেই চাইছে না। মন থেকে এখনও ছোট থাকতে পেরে খুশি। 

    শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি নতুন সিনেমার কাজ শুরু করবেন নায়িকা। তবে সবটাই রয়েছে প্রাথমিক পর্যায়ে। শোনা যাচ্ছে, এই সিনেমাতেও দেখা যাবে বনি-কৌশানী জুটিকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন