বুধবার, ১৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রকৃত পরিচয়ের সন্ধানে আদালতে ক্লাউডিয়া, তদন্তে পিবিআই কারাগারে বন্দি সংখ্যা ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ: স্বরাষ্ট্রমন্ত্রী কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে নিতে পাঁচ বছরের পরিকল্পনা ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ চীন–মিয়ানমার বৈঠকে নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতা জোরদার গণমাধ্যম কমিশন গঠনে অগ্রসর হচ্ছে সরকার ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের গুলি, উদ্বেগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাম সন্দেহে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ও শনাক্ত রোগী বেড়েছে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে স্বাস্থ্যমন্ত্রী কৃষিখাত হবে উন্নয়নের প্রধান চালিকা শক্তি: প্রধানমন্ত্রী
  • জামিন শুনানি কাল

    আরও ৯ মামলায় গ্রেপ্তার মির্জা ফখরুল

    আরও ৯ মামলায় গ্রেপ্তার মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানার পৃথক ৯ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

    মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে আইনজীবীর মাধ্যমে এসব মামলায় নিজেকে গ্রেপ্তার দেখানোর জন্য (শোন অ্যারেস্ট) আবেদন করেন মির্জা ফখরুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখান। 

    ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগ উদ্দীনের আদালত জানান, আগামীকাল এসব মামলায় তার জামিন আবেদনের শুনানি হবে।

    মির্জা ফখরুলের আইনজীবী মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

    এর আগে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে কালো একটি গাড়িতে করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। তার গাড়ি আদালত চত্বরে প্রবেশের সঙ্গে সঙ্গে বিএনপিপন্থী আইনজীবীরা ফখরুলের জামিন চেয়ে মিছিল করেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন