বুধবার, ১৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রকৃত পরিচয়ের সন্ধানে আদালতে ক্লাউডিয়া, তদন্তে পিবিআই কারাগারে বন্দি সংখ্যা ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ: স্বরাষ্ট্রমন্ত্রী কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে নিতে পাঁচ বছরের পরিকল্পনা ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ চীন–মিয়ানমার বৈঠকে নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতা জোরদার গণমাধ্যম কমিশন গঠনে অগ্রসর হচ্ছে সরকার ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের গুলি, উদ্বেগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাম সন্দেহে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ও শনাক্ত রোগী বেড়েছে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে স্বাস্থ্যমন্ত্রী কৃষিখাত হবে উন্নয়নের প্রধান চালিকা শক্তি: প্রধানমন্ত্রী
  • নির্বাচন দেশ-বিদেশে গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

    নির্বাচন দেশ-বিদেশে গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কাউন্টিং নয়, সরকারের ইচ্ছা কাউন্টিং হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। উদাহরণ হিসেবে ঢাকা-১ আসনের ভোট বিশ্লেষণ করে তিনি বলেছেন, ভোটার কম থাকলেও প্রিজাইটিং, রিটার্নিং ও পুলিশের উপস্থিতিতে ভোট মেরে কাস্টিং বেশি দেখানো হয়েছে। নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ।

    সোমবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জিএম কাদের নেতাকর্মীদের নিয়ে যান জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর ক্যাম্পাসে। সেখানে কবরে জিয়ারত শেষে যমুনা টেলিভিশনের সাথে কথা বলেন তিনি। বলেন, এই ভোট হয়েছে সরকারের পাতানো ছকে।

    জিএম কাদের বলেন, সরকার যাকে ইচ্ছা তাকে পাশ করিয়েছে। ভোটার কম থাকলেও যে ভোট কাউন্টিং দেখানো হয়েছে, সেটাও করা হয়েছে লাঙ্গলের এজেন্টদের বের করে দিয়ে।

    ঢাকা-১ আসনসহ বিভিন্ন আসনে রাত থেকেই কেন্দ্র দখল করা হয়েছে, এমন অভিযোগ করে তিনি বলেন, এই নির্বাচন দেশ-বিদেশে গ্রহণযোগ্য হবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন