বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • সিনেমার সমাবর্তন ২০২৪ আসরে

    মনোনয়ন পেয়েছেন জয়া ও ফারিণ

    মনোনয়ন পেয়েছেন জয়া ও ফারিণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এক দশক ধরে কলকাতার চলচ্চিত্রে অভিনয় করছেন জয়া আহসান। অন্যদিকে গত বছরই কলকাতার বাংলা সিনেমায় অভিষেক ঘটেছে তাসনিয়া ফারিণের। দুই সময়ের এই দুই অভিনয়শিল্পী ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ডব্লিউবিএফজেএ) আয়োজিত ‘সিনেমার সমাবর্তন ২০২৪’–এর পুরস্কার আসরে মনোনয়ন পেয়েছেন। 

     

    কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার জন্য পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী জয়া আহসান এবং অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা উদীয়মান নারী অভিনয়শিল্পী বিভাগে মনোনয়ন পেয়েছেন তাসনিয়া ফারিণ।


    গত বছর অতনু ঘোষের আলোচিত ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে ডব্লিউবিএফজেএ পুরস্কার জিতে নেন জয়া আহসান। এবার জয়ার সঙ্গে ডব্লিউবিএফজেএ পুরস্কারের মনোনয়ন তালিকায় আছেন মমতা শঙ্কর (‘পালান)’, অনন্যা সেন (‘দিলখুশ’) ও অনিন্দিতা বোস (‘আরও এক পৃথিবী’)। এদিকে তাসনিয়া ফারিণকে লড়তে হবে ‘দিলখুশ’ অভিনেত্রী ঐশ্বর্য সেনের সঙ্গে।

     

    গত বছরের ২ জুন পশ্চিমবঙ্গের সিনেমা হলে মুক্তি পায় জয়া আহসান অভিনীত ‘অর্ধাঙ্গিনী’। একজন পুরুষের জীবনে দুই নারীর হৃদয়ের যুদ্ধ নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। এতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলি ও অভিনেতা কৌশিক সেন। ছবিতে জয়া অভিনয় করেছেন কৌশিক সেনের স্ত্রীর চরিত্রে আর চূর্ণী গাঙ্গুলি অভিনয় করেছেন তাঁর সাবেক স্ত্রীর ভূমিকায়।

     

    এদিকে অতনু ঘোষের নির্দেশনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে প্রথমবার পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এতে ‘প্রতীক্ষা’ নামের এক তরুণীর চরিত্রে অভিনয় করেন তিনি। মেয়েটির ১১ বছরের জীবন অভিযাত্রার গল্প এটি। গল্পে প্রতীক্ষা নিজের প্রকৃত পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ান। এসকে মুভিজ প্রযোজিত এই চলচ্চিত্রে ফারিণ ছাড়া আরও অভিনয় করছেন নির্মাতা কৌশিক গাঙ্গুলি, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ