বুধবার, ১৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রকৃত পরিচয়ের সন্ধানে আদালতে ক্লাউডিয়া, তদন্তে পিবিআই কারাগারে বন্দি সংখ্যা ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ: স্বরাষ্ট্রমন্ত্রী কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে নিতে পাঁচ বছরের পরিকল্পনা ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ চীন–মিয়ানমার বৈঠকে নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতা জোরদার গণমাধ্যম কমিশন গঠনে অগ্রসর হচ্ছে সরকার ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের গুলি, উদ্বেগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাম সন্দেহে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ও শনাক্ত রোগী বেড়েছে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে স্বাস্থ্যমন্ত্রী কৃষিখাত হবে উন্নয়নের প্রধান চালিকা শক্তি: প্রধানমন্ত্রী
  • একতরফা নির্বাচনেও ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে; রিজভী

    একতরফা নির্বাচনেও ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে; রিজভী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

    তিনি বলেন, ‘আজকে সেই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই। এ নির্বাচনে জনগণ যায়নি। এই একতরফা নির্বাচনেও গতকাল তারা ব্যালট বাক্স ভরে রেখেছে। আতঙ্কে তারা গভীর রাতে সিল মেরে রেখেছে।’

     

    রোববার (৭ জানুয়ারি) সকালে হরতালের সমর্থনে রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে এয়ারপোর্ট অভিমুখে মিছিল শেষে এসব কথা বলেন তিনি।


    রুহুল কবির রিজভী বলেন, ‘আজ সকালেও বিভিন্ন জায়গা থেকে জাল ভোটের উৎসবের খবর পাওয়া যাচ্ছে। কেন্দ্রে কেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীরা ঢুকে দেদারছে জাল ভোট মারছে। কারণ তারা অবৈধভাবে ক্ষমতায় আছে। তারা জানে জনগণ তাদের ভোট দিতে যাবে না।’

     

    আন্দোলন চলছে, চলবে জানিয়ে দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহ্বান জানান রিজভী।


    নির্বাচন বর্জন ও হরতালের সমর্থনে মিছিলে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারিক উজ জামান, কেন্দ্রীয় ড্যাব নেতা শরিফুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন