বুধবার, ১৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রকৃত পরিচয়ের সন্ধানে আদালতে ক্লাউডিয়া, তদন্তে পিবিআই কারাগারে বন্দি সংখ্যা ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ: স্বরাষ্ট্রমন্ত্রী কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে নিতে পাঁচ বছরের পরিকল্পনা ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ চীন–মিয়ানমার বৈঠকে নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতা জোরদার গণমাধ্যম কমিশন গঠনে অগ্রসর হচ্ছে সরকার ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের গুলি, উদ্বেগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাম সন্দেহে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ও শনাক্ত রোগী বেড়েছে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে স্বাস্থ্যমন্ত্রী কৃষিখাত হবে উন্নয়নের প্রধান চালিকা শক্তি: প্রধানমন্ত্রী
  • শেরিফা কাদের

    সমঝোতার জন্য ‘এক্সট্রা বেনিফিট’ পেতে পারি

    সমঝোতার জন্য ‘এক্সট্রা বেনিফিট’ পেতে পারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নৌকার সঙ্গে সমঝোতার জন্য ‘এক্সট্রা বেনিফিট’ পেতে পারেন বলে জানিয়েছেন ঢাকা-১৮ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী শেরিফা কাদের। তিনি বলেন, শুধু নৌকা না সাধারণ মানুষের সাপোর্টও পাচ্ছি। সমঝোতা ওভাবে হয় নাই। যার যার মতো আছেন। হয়তো সমঝোতার জন্য আমি কিছু এক্সট্রা বেনিফিট পেতে পারি। আওয়ামী লীগের অনেকে এসে আমার সাথে কাজ করছেন। সে হিসেবে মনে করা যায়, এটা সমঝোতার জন্যই হয়েছে। রোববার বেলা ১২টার দিকে উত্তরা হাই স্কুল এন্ড কলেজে নিজের ভোট দিয়ে এসব কথা বলেন তিনি। 


    শেরিফা কাদের বলেন, ভোটার উপস্থিতি কিছুটা কম। বেলা বাড়লে বাড়বে। মহিলারা রান্নার কাজ শেষ করে ভোট দিতে আসবে। আমি আশাবাদী জয়ী হব। 


    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই আসনে প্রথম দাঁড়ালেও আমিতো এখানে নিউকামার নই। আমি এখানে ৩৩ বছর আছি। বিভিন্নভাবে আমি সাধারণ জনগণের সাথে যুক্ত ছিলাম। এখনও আছি। তাই ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন