বুধবার, ১৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রকৃত পরিচয়ের সন্ধানে আদালতে ক্লাউডিয়া, তদন্তে পিবিআই কারাগারে বন্দি সংখ্যা ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ: স্বরাষ্ট্রমন্ত্রী কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে নিতে পাঁচ বছরের পরিকল্পনা ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ চীন–মিয়ানমার বৈঠকে নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতা জোরদার গণমাধ্যম কমিশন গঠনে অগ্রসর হচ্ছে সরকার ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের গুলি, উদ্বেগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাম সন্দেহে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ও শনাক্ত রোগী বেড়েছে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে স্বাস্থ্যমন্ত্রী কৃষিখাত হবে উন্নয়নের প্রধান চালিকা শক্তি: প্রধানমন্ত্রী
  • ভিসানীতি-নিষেধাজ্ঞার পরোয়া করেন না শেখ হাসিনা; ওবায়দুল কাদের

    ভিসানীতি-নিষেধাজ্ঞার পরোয়া করেন না শেখ হাসিনা; ওবায়দুল কাদের
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি যতই আটলান্টিকের ওপারে তাকিয়ে থাকুক শেখ হাসিনা ভিসানীতি ও নিষেধাজ্ঞার কোনো পরোয়া করেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

     


    ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির হুমকি-ধামকি পরোয়া করেন না। তিনি ভয় পান একমাত্র স্রষ্টাকে। তিনি ভালোবাসেন বাংলাদেশের জনগণকে।

    কাদের বলেন, ভালো লোক নির্বাচিত হলে দেশ ভালো চলবে, নতুবা দুঃশাসন অনিবার্য।

     

    তিনি আরও বলেন, তারেক রহমান নির্দেশ দিয়েছে বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করবে। এই বিএনপিকে চিরতরে লালকার্ড দেখাতে হবে।


    ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন