বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা
  • তারকাদের 'টিকটক'

    সাফা, মেহজাবিন, মিমদের জয়জয়কার

    সাফা, মেহজাবিন, মিমদের জয়জয়কার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদায়ী বছরজুড়ে আলোচিত ও জনপ্রিয় ভিডিও নির্মাতাদের শীর্ষ তালিকা প্রকাশ করেছে শর্ট ভিডিও ও বিনোদনের অনলাইন প্লাটফর্ম টিকটক। ট্রেন্ড বিশ্লেষণ ও অভ্যন্তরীণ গবেষণার মাধ্যমে জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত টিকটকে প্রকাশ হওয়া জনপ্রিয় ও আলোচিত ভিডি গুলো নিয়ে প্রকাশ করা হয়েছে এই তালিকা।

    সংবাদমাধ্যম অনুযায়ী, প্লাটফর্মটিতে বিনোদন, লাইফস্টাইল, শিক্ষা, খেলাধুয়া ও সাংস্কৃতির কনটেন্ট রয়েছে। যা বিভিন্ন সময় ব্যবহারকারী দর্শকদের মুগ্ধ করেছে।

    আর প্রকাশ হওয়া তালিকায় ভিডিও নির্মাতাদের মধ্যে শীর্ষে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির, মেহজাবিন চৌধুরী, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, অনির্বাণ কায়সার, হৃদি শেখ।

    ‘ফর ইউ’ ফিড-এ আলোচিত ছিল তাদের ভিডিওগুলো। যেখানে রমজান প্রস্তুতি শেয়ার করেছেন সাফা কবির। ঈদের প্রস্তুতি, প্রথাগত সৌন্দর্য ও ফ্যাশন তুলে ধরেছেন মেহজাবিীন, দুর্গা পূজার উৎসবের লুক শেয়ার করেছেন বিদ্যা সিনহা মিম এবং অনির্বাণ কায়সার তুলে ধরেছেন বাংলাদেশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য।

    আর হৃদি শেখ শেয়ার করেছেন মেরিল প্রথম আলো পুরস্কারের লাল গালিচার মুগ্ধকর লুক।

    সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ। এ ব্যাপারে টিকটকের দক্ষিণ এশিয়ার অপারেশনস লিড পূজা দত্ত জানিয়েছেন, ২০২৩ সালে বাংলাদেশে টিকটকের অভূতপূর্ব যাত্রার প্রতিফলন ঘটিয়ে সৃজনশীলতা ও সংস্কৃতির প্রাণবন্তের সংমিশ্রণে রোমাঞ্চিত আমরা।

    টিকটক এমন একটি প্লাটফর্মে পরিণত হয়েছে যে, এখানে বাংলাদেশিদের সৃজনশীলতা ও সংস্কৃতির বিকাশ হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ