বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা
  • ১‌ জন নয়, আমার ৪ জন লাগবে : শ্রীলেখা মিত্র

    ১‌ জন নয়, আমার ৪ জন লাগবে : শ্রীলেখা মিত্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টলিউড ইন্ডাস্ট্রিতে ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত শ্রীলেখা মিত্র। বরাবর সোশ্যাল মিডিয়ায় একটু বেশিই সক্রিয় তিনি। সেখানেই নানা মন্তব্য করে চর্চায় আসেন। কখনো সামাজিক ভাবধারার বিপরীত স্রোতে নিজেকে চালনা করে বানিয়ে ফেলেন সাহসী ভিডিও, কখনো আবার সমাজের নানা ট্যাবু নিয়ে করেন স্বাধীনচেতার মতো মন্তব্য।

    শুক্রবার ২৯ ডিসেম্বর জুমবাংলা ডক কম’র এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

    আর এই নিয়ে নানা মশলাদার কন্টেন্ট বানিয়ে ট্রোল করেন অনেকেই। কিন্তু তাতে অভিনেত্রীর কিছুই আসে যায় না। তিনি থাকেন একইরকম, নিজের মতো। তাই হয়তো সবার থেকে আলাদা তিনি।

    তবে কেরিয়ার বা বাইরের জীবন ছাড়াও ব্যক্তিগত জীবনে বেশ উত্থান পতনের রেখা রয়েছে অভিনেত্রীর। কারণ বাস্তব জীবনে তেমন একটা দাম্পত্য উপভোগের সুযোগ হয়নি তার। বিচ্ছেদ হয়েছে স্বামী শিলাদিত্য স্যন্যালের সঙ্গে। আর তারপর একমাত্র মেয়েকে নিয়ে ‘সিঙ্গেল মাদার’-এর মতোই নিজের জীবন উপভোগ করেন তিনি। কিন্তু আবার বিয়ের বিষয়ে কি ভাবেন অভিনেত্রী? এই প্রশ্ন ঘোরে তার ভক্তদের মনে। আর এবার এই প্রশ্নের উত্তরে নিজের পছন্দ জানিয়ে দিলেন অভিনেত্রী।

    সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খোলেন অভিনেত্রী। আর নিজের পছন্দ প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘পয়সাওয়ালা হতে হবে। আর আমি স্ট্রাগলার চাই না। দেখতে ভালো হতে হবে।’

    মানে বডি বিল্ডার টাইপস নয়। ইন্টেলিজেন্টলি গুড লুকিং হতে হবে, পড়াশোনা জানা। আমার এক্স হাজবেন্ড কিন্তু এরকম। সেই বেঞ্চমার্ক টপকাতে হবে। সিনেমা নিয়ে পাগল হতে হবে বলিনি, তবে হ্যাঁ এরকম হতে হবে যার সঙ্গে সিনেমা নিয়ে আলোচনা করতে পারি।

    আর সঙ্গে খুব বেশি পজিসিভ হলে চলবে না। ওই কে ফোন করল, কেন ফোন করল প্রশ্ন করা চলবে না সব সময়। আমি ওয়ান ম্যান উওম্যান। সেই বিশ্বাসটা করতে হবে।’ এছাড়াও তিনি বলেন, ‘অনেক কিছু চাই। একজনের মধ্যে কখনোই পাব না। তাই আমার চারজন লাগবে। যাই হোক ওই যে বললাম পেলেও ভালো আর না পেলেও ভালো।’

    প্রসঙ্গত, ১৯ বছর আগে বিয়ের পর্ব সেরেছিলেন শ্রীলেখা মিত্র ও শিলাদিত্য স্যন্যাল। দু-বছর পর জন্ম তাঁদের একমাত্র মেয়ে ঐশীর। কিন্তু তারপর ২০১৩ সালে বিবাহবিচ্ছেদ হয় দুজনের। তারপর থেকে আর বিয়ে করেননি শ্রীলেখা। একাই থাকেন মেয়েকে নিয়ে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ