বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা
  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

    বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

    বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে পাঁচ বছর পর আজ শুক্রবার বরিশাল সফর করবেন। বিকেল ৩টায় বিভাগীয় নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।

    সকাল ৯টায় বিমানে বরিশালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

    তার সফরকে কেন্দ্র করে জেলার পাশাপাশি গোটা বিভাগে উৎসবের আমেজ বিরাজ করছে।
    শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন জেলার আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।

    স্থানীয় নেতারা জানান, দলের সভাপতি তার বক্তব্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে এবং এটি বরিশালের ইতিহাসে বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তারা।

    অনুষ্ঠানস্থলে বিশাল আকারের মঞ্চ নির্মাণসহ সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

    শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এক সপ্তাহ আগে থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি চালিয়ে যাচ্ছে।

    বরিশাল থেকে প্রধানমন্ত্রী বিকেলে গোপালগঞ্জ যাবেন। শনিবার সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন