বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা
  • মোশাররফ করিম'র হুব্বা আসছে জানুয়ারিতেই

    মোশাররফ করিম'র হুব্বা আসছে জানুয়ারিতেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের মোশাররফ করিম পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয়। সেই সুবাদে ওপার বাংলায় ‘হুব্বা’ নামে নতুন একটি ছবি করেছেন তিনি। গেল সপ্তাহে এর ট্রেলার প্রকাশিত হয়। সেই ট্রেলারে গ্যাংস্টার চরিত্রে রীতিমত বাজিমাৎ করেছেন ঢাকার ভার্সেটাইল এই অভিনেতা!

    আগামী ১৯ জানুয়ারি ব্রাত্য বসুর ‘হুব্বা’ পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। পাশাপাশি বাংলাদেশেও ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

    প্রযোজনা প্রতিষ্ঠানটি আমদানির মাধ্যমে ‘হুব্বা’ বাংলাদেশে মুক্তি দিচ্ছে। জাজ জানায়, সিনেমায় ‘হুব্বা’ মানে মোশাররফ করিম একজন গ্যাংস্টার থাকে। এর ট্রেইলার দেখে মনে হলো মোশাররফ করিমের এমন একটি সিনেমা বাংলাদেশের দর্শকের দেখার সুযোগ থাকা উচিত।

    সংবাদ বিজ্ঞপ্তিতে জাজ জানায়, “হুব্বা” বাংলাদেশে পরিবেশনার দায়িত্ব নিয়েছে তারা। ‘হুব্বা’ মুক্তি পাবে ১৯ জানুয়ারি। সবাইকে দেখার আমন্ত্রণ।

    এদিকে, প্রকাশিত ট্রেলারে মোশাররফ করিম তার অভিনয় বাচন ভঙ্গি আর সংলাপে একাই মাতিয়ে দিয়েছেন!  চৌকস গ্যাংস্টার হুব্বার নৃশংসতার ছাপ উঠেছে এসে ট্রেলারে! পরিচালক ব্রাত্য জানান, থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে ‘হুব্বা’।

    নাম ভূমিকায় মোশাররফ করিম ছাড়াও পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। আরও অভিনয় করেছেন শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

    কে এই হুব্বা? জানা যায়, তিনি হুগলির দাউদ ইব্রাহিম নামে পরিচিত ছিলেন। নব্বইয়ের দশকের শেষ দিকে আবির্ভূত হয় হুব্বার। হুগলি জেলার অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। খুন, অপহরণ, ড্রাগ পাচারের ৩০টি মামলা ছিল তার বিরুদ্ধে, পুলিশের হাতে তিনবার গ্রেপ্তার হয়েও জামিনে ছাড়া পান। ২০০৫ সালে সল্ট লেক থেকে হুব্বার অতিনাটকীয় গ্রেপ্তারির কথা আজও মনে রেখেছে পশ্চিমবঙ্গের মানুষ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ