সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • ৯০ বছর বয়সে স্নাতকোত্তর ডিগ্রি

    ৯০ বছর বয়সে স্নাতকোত্তর ডিগ্রি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কথায় বলে বয়স একটি সংখ্যা মাত্র। আর তাই  ৯০ বছরে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বয়স্ক  ছাত্রী হয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন উত্তর টেক্সাসের এক নারী। আন্তঃবিভাগীয় অধ্যয়নে তার পাঠ্যক্রম শেষ করার পরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি । 

    মিন্নি পেইন ১৯৫০ সালে উচ্চ বিদ্যালয়ের পড়া শেষ করেন। ৬৮ বছর পর তিনি আবার শিক্ষার জগতে পা রাখলেন। এই কবছরে তিনি প্রতিলিপিবিদের পদে কাজ করেছেন। টেক্সাস ওম্যান ইউনিভার্সিটিতে তিনি ব্যবসায়িক কোর্সের পাশাপাশি তিনটি সাংবাদিকতার ক্লাস করেন। 

    পেইন তার বিবৃতিতে বলেন, 'আমি সবসময় শব্দ নিয়ে কাজ করতে চাইতাম।  আমি সবসময় লিখতে পছন্দ করতাম। নিজেকে প্রমাণ করার ইচ্ছে ছিল আমার মধ্যে।'

    তিনি বলেন, ২০০৬ সালে তৎকালীন ৭৩ বছর বয়সী পেইন তার আগে জেনারেল স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। টেক্সাসজুড়ে বিভিন্ন প্রকাশনার জন্য একজন ফ্রিল্যান্স এবং স্টাফ লেখক হিসাবে কাজ করেছেন তিনি।

    পেইন 'থেরাপিউটিক' লেখার মাধ্যমে একাডেমিক শিক্ষায় ফিরে আসার পথ খুঁজে পান এবং ইউএনটি-তে সাংবাদিকতায় মাস্টার ডিগ্রির জন্য নিজের নাম নথিভুক্ত করেন। 

    বিশ্ববিদ্যালয়ের ডিন এবং পেনির উপদেষ্টা ড. বিলি রোয়েসলার বলছেন, আমরা 'আজীবন শিক্ষার্থী' শব্দটি ব্যবহার করি, কিন্তু পেইন সত্যিই সেটি করে দেখিয়েছেন। কোর্সটি তিনি একটু তাড়াতাড়ি শেষ করতে পারতেন কিন্তু তিনি কোনো বাড়তি সুবিধা নিতে চাননি। 

    মাস্টার্স প্রোগ্রাম সম্পূর্ণ করা সত্ত্বেও, পেইন বিশ্বাস করেন যে জ্ঞানের সাধনা শেষ করার জন্য এখনো অনেক পথ চলা বাকি। তিনি এখনো জানতে, শিখতে আগ্রহী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন