বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা
  • আজ শাবনূরের জন্মদিন

    দেশে ফিরলেন শাবনূর

    দেশে ফিরলেন শাবনূর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়া প্রবাসী। প্রায় এক দশক ধরে ভিনদেশে বসবাস করলেও তাকে ভুলে যায়নি সিনেমার দর্শকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুঁ মারলে সেটা চোখে পড়ে। নতুন খবর হচ্ছে, প্রায় তিন বছর পর অনেকটা চুপিসারেই দেশে ফিরেছেন অসংখ্য কালজয়ী ছবির এই নায়িকা।

    তার পরিবার ও কাছের মানুষ ছাড়া কাউকে বলতে চাননি দেশে আসার কথা। কিন্তু শাবনূরের জন্মদিন (১৭ ডিসেম্বর)-এ তার দেশে ফেরার খবরটি প্রকাশ্যে আসে। জানা যায়, শাবনূরের হাতে কিছু কাজ জমে আছে। সেগুলো শেষ করতে নিরিবিলি ঢাকায় এসেছেন, শেষ করে আবার ফিরে যাবেন।।

    শাবনূর বলেন, ‘অনেক দিন দেশে না থাকায় নানান কাজ জমে আছে। হাবিজাবি অনেক কাজ। ওসব করছি। তাই চুপচাপ আছি। কাউকে জানাইনি।’

    ২০১৮ সালের জানুয়ারিতে সর্বশেষ শাবনূর অভিনীত ‘পাগল মানুষ’ ছবিটি মুক্তি পায়। শোনা যাচ্ছে, বিরতির পর অভিনয়ে ফিরবেন শাবনূর। যদিও শাবনূর নিজ মুখে কিছু বলেননি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ