বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা
  • মাহির সোনা ৩ ভরি হলেও ঋণ ১৮ লাখ টাকা

    মাহির সোনা ৩ ভরি হলেও ঋণ ১৮ লাখ টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে নির্বাচন করছেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। নিয়মানুযায়ী এরইমধ্যে হলফনামা জমা দিয়েছেন। সেখান থেকে জানা গেছে মাহির ব্যাংক ঋণ ও স্বর্ণের পরিমাণ।

    হলফনামায় মাহির সম্পদের তালিকায় উল্লেখ আছে, তার রয়েছে ৩০ তোলা স্বর্ণ। ভরির হিসাবে যা প্রায় তিন ভরি। যার দাম ১৫ লাখ। এছাড়া নায়িকার ব্যাংক ঋণের পরিমাণ ১৮ লাখ ২০ হাজার ৫২০ টাকা। তবে স্থাবর কোনো সম্পদ নেই তার।

    হলফনামা আরও বলা হয়েছে, তিনি একজন চলচ্চিত্র অভিনেত্রী ও ব্যবসায়ী। তার বার্ষিক আয় ৮ লাখ ২৫ হাজার টাকা। এরমধ্যে ব্যবসা থেকে বছরে আসে তিন লাখ এবং পেশা থেকে আসে ৪ লাখ টা কা। বাকি এক লাখ ২৫ হাজার মাহী আয় করেন অন্যান্য খাত থেকে। ৫৬ লাখ টাকার গাড়ি ব্যবহার করেন মাহি।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন মাহি। কিন্তু দল তাকে মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। তবে ভুল তথ্য দেওয়ায় যাচাই-বাছাইয়ে মনোনয় বাতিল করা হয় তার। পরে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ