বুধবার, ১৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের গুলি, উদ্বেগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাম সন্দেহে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ও শনাক্ত রোগী বেড়েছে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে স্বাস্থ্যমন্ত্রী কৃষিখাত হবে উন্নয়নের প্রধান চালিকা শক্তি: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ভয়ংকর এল নিনোর সতর্কতা ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে শিক্ষাব্যবস্থার বড় সংস্কার: শিক্ষামন্ত্রী মুন্সিগঞ্জে পুলিশ গুলির ঘটনায় শ্যামলকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ উন্নয়ন বাধাগ্রস্ত করে অর্থ পাচার, সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী ব্যাটিং বিপর্যয়ে চট্টগ্রামে ১৩১ রানে অলআউট বাংলাদেশ তারল্য সংকটে ইসলামী ব্যাংক, সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
  • নির্বাচনের নামে সিট ভাগাভাগি চলছে: মঈন খান

    নির্বাচনের নামে সিট ভাগাভাগি চলছে: মঈন খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন সংসদ নির্বাচনের ফলাফল লেখা হয়ে গেছে, ৭ জানুয়ারি শুধু ঘোষণা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, নির্বাচনের নামে সিট ভাগাভাগি চলছে, ধোঁকাবাজি করে সরকার ক্ষমতায় টিকতে পারবে না।

    শনিবার ১৬ ডিসেম্বর সকালে বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    মঈন খান বলেন, আন্দোলনেই সরকারের পতন ঘটানো হবে।

    তিনি বলেন, কোটি কোটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তারা নির্বাচনের নামে তামাশা শুরু করেছে।

    বিএনপির এই নেতা বলেন, লগি বৈঠার রাজনীতি বিএনপি করে না। গণতান্ত্রিক উপায়েই বিএনপি রাজপথে ছিল এবং থাকবে।

    এ সময় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশে এখন নির্বাচন নির্বাচন খেলা চলছে। নির্বাচনের নামে যে খেলা চলছে, তার ফল ঢাকায় বসে লেখা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন