বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা
  • মামুনের পেছনে লায়লার খরচ ৩০ লাখ টাকা!

    মামুন-লায়লা সম্পর্কের নতুন মোড়

    মামুন-লায়লা সম্পর্কের নতুন মোড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রিন্স মামুন ও লায়লা। টিকটকের আলোচিত নাম। ফেসবুক ইউটিউবের সামাজিক মাধ্যমে বিনোদনভিত্তিক কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন। করেন মিউজিক ভিডিও।  এবার এই দম্পতি জুটি আলোচনায় এলেন নতুনভাবে। লায়লাকে নাকি প্রকাশ্য রাস্তায় মেরেছেন মামুন। এবার মামুনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ শোনা গেল, লায়লার কাছে নিয়েছেন ৩০ লাখ টাকা

    গতকাল মধ্যরাতে লায়লাকে একটি লাইভ ভিডিওতে দেখা যায়, রাজধানীর বারিধারার ফুটপাতে এসে কাঁদছেন। সেই সঙ্গে বলছেন মামুন আমাকে মেরেছে, মামুন আমাকে মদ খেয়ে এসে মোবাইল দিয়ে মেরেছে। দেখুন আমার চেহারা নষ্ট করে দিয়েছে। সে আমার ফেসবুক পেইজ ডিলিট করে দিয়েছে, আপনারা স্ক্রিন রেকর্ডার দিয়ে এই ভিডিও রেকর্ড করেন প্লিজ।

    গতকাল দিনভর লায়লা মামুন কাহিনির পর আজ একটি নতুন অডিও প্রকাশ করেছেন লায়লা। যেখানে মামুনের একটি ভয়েস রেকর্ড থেকে শোনা যায় লায়লার কাছ থেকে মামুন ৩০ লাখ টাকা নিয়েছেন।

    ফেসবুকে প্রকাশ করা একটি রিল ভিডিওর মাধ্যমে প্রকাশিত ওই অডিওতে শোনা যায়, মামুন বলছে, তোমাকে মুরগির মতোনই ভাবছি। মালদার পার্টি আছে। রিলেশন বা কিছু একটা করলে টাকা পয়সা পাওয়া যাবে। তুমি তো আর সুন্দরী নও, ঐশ্বরিয়া নও যে তোমাকে ভালোবাসবে।  তুমি... তোমাকে ছোট করতে চাইলে আরো অনেক কিছু করা যাবে। বহুত কিছু বলা যায়। তোমাকে তো তখন অন্যরতকম দেখা গেছে, আরো খারাপ ছিলা। 

    অপর একটি অডিওতে শোনা যায়, আমি তো অমানুষ, অকৃতজ্ঞ। এমন কাউকে বেছে নিও, খুঁজে নিও। আমার পেছনে ২০ থেকে ৩০ লাখ টাকা খরচ করছ। তোমার সাথে এখন ব্রেক আপ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ