বুধবার, ১৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইংলিশ চ্যানেলে রুশ যুদ্ধজাহাজের গুলি, উদ্বেগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাম সন্দেহে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ও শনাক্ত রোগী বেড়েছে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে স্বাস্থ্যমন্ত্রী কৃষিখাত হবে উন্নয়নের প্রধান চালিকা শক্তি: প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে ভয়ংকর এল নিনোর সতর্কতা ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে শিক্ষাব্যবস্থার বড় সংস্কার: শিক্ষামন্ত্রী মুন্সিগঞ্জে পুলিশ গুলির ঘটনায় শ্যামলকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ উন্নয়ন বাধাগ্রস্ত করে অর্থ পাচার, সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী ব্যাটিং বিপর্যয়ে চট্টগ্রামে ১৩১ রানে অলআউট বাংলাদেশ তারল্য সংকটে ইসলামী ব্যাংক, সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সাম্প্রদায়িক অপশক্তি ডালপালা মেলে আছে: কাদের

    সাম্প্রদায়িক অপশক্তি ডালপালা মেলে আছে: কাদের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি এখনো দেশে ডালপালা মেলে আছে। মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আত্মশক্তিতে বলিয়ান হয়ে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।

    বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন, একাত্তরের যে অপশক্তি জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল, সে সাম্প্রদায়িক অপশক্তি বাংলার মাটিতে এখনো ডালপালা মেলে আছে। এরাই স্বাধীনতা ও বিজয়ের শত্রু।

    তিনি বলেন, আজকের দিনে আমাদের শপথ হবে, বাংলাদেশকে সাম্প্রদায়িকতামুক্ত করতে হলে বিএনপি-জামায়াতের নেতৃত্বে যে অপশক্তি স্বাধীনতার প্রতি হুমকি প্রদর্শন করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া।

    তিনি বলেন, বিএনপি-জামায়াতের নেতৃত্বে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি হুমকি দিয়ে যাচ্ছে। দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেয়ার চক্রান্ত করছে তারা। তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। ৭১'র চেতনা আর আত্মশক্তিতে বলীয়ান একটি জাতি কখনো পরাজিত হতে পারে না।

    এর আগে দিবসটি উপলক্ষে সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন এবং ৭টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন