মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, তবু এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি
  • ব্যাপক দরপতনে এসএমই

    ব্যাপক দরপতনে এসএমই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ ১২ ডিসেম্বর ব্যাপক দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে এসএমই প্লাটফর্মে। এদিন এসএমইতে সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে দুপুর ১২টা পর্যন্ত সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর ১২টার পর একটানা দরপতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

    বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ১২ ডিসেম্বর এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ২৪.৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩০৪.৩৫ পয়েন্টে।

    আজ এসএমইতে লেনদেন হওয়া ১৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২টি এব কমেছে ১৪টির। এদিন এসএমইতে ৪৩ লাখ ৯৫ হাজার ৩৯১টি শেয়ার ২ হাজার ৫৩০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১১ কোটি ৭৭ লাখ ২২ হাজার টাকা। গতকাল লেনদেন হয়েছিল ১২ কোটি ২৪ লাখ ৬২ হাজার টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৪৭ লাখ ৪০ হাজার টাকা।

    আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ২৭৯ কোটি ৯৩ লাখ ৩৮ হাজার টাকা।

    গতকালের মত আজও এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে ছিল হিমাদ্রী। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৪৯০ টাকা ৯০ পয়সা বা ৯.৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৯৯ টাকা। দর বৃদ্ধি হওয়া অপর কোম্পানি আছিয়া সি ফুডসের ০.৭৭ শতাংশ দর বেড়েছে।

    দর কমার শীর্ষে ছিল নিয়ালকো। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা বা ৩.৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৪ টাকা ২০ পয়সা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ