বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
  • ঢাকায় শাকিবের নায়িকা

    ঢাকায় শাকিবের নায়িকা
    শর্বরী দাস ও শাকিব খান। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘পরাণ’খ্যাত নির্মাতা রায়হান রাফী ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা বানাতে যাচ্ছেন- এমন গুঞ্জন অনেক দিনের। সেটিই অবশেষে সত্যি হচ্ছে। রাফীর পরিচালনায় ‘অভিনেতা’ নামে নতুন এ চলচ্চিত্রে যুক্ত হচ্ছেন শাকিব। তার নায়িকা টালিউডের নতুন মুখ শর্বরী দাস। ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন তিনি।


    একাধিক সূত্র জানিয়েছে, ‘অভিনেতা’ সিনেমায় কাজের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতেই বাংলাদেশে পা রেখেছেন এই অভিনেত্রী। দুই বাংলার যৌথ প্রযোজনায় শাকিবের এ নতুন সিনেমা নির্মাণ হচ্ছে। দেশের আলফা আই, চরকি ও ভারতীয় স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মস বড় ক্যানভাসে প্রযোজনা করছে ছবিটির।


    ছবির বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি পরিচালক রায়হান রাফী। তিনি শুধু জানিয়েছেন, ‘এটা নিয়ে এখনই কিছু বলতে পারছি না। ১১ ডিসেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ঘোষণা করবে।’ এদিকে শাকিব খানের এই নতুন নায়িকার শোবিজ অঙ্গনে পথচলার শুরু ২০১২ সালে। একাধিক বিজ্ঞাপন ও টিভি সিরিয়ালে কাজ করেছেন তিনি।


    সম্প্রতি হিন্দি ওয়েব সিরিজ ‘পার্সো’-তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিরিজটি পরিচালনা করেছেন প্রজুন দা। শাকিব খানের সঙ্গে ‘অভিনেতা’ সিনেমায় জুটি বাঁধলে এটাই হবে তার ঢালিউডে প্রথম কাজ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ