বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
  • আবারও প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

    আবারও প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি এবার বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থী হয়েছেন।

    রোববার ১০ ডিসেম্বর বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় দিয়েছেন।

    এর আগে বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। ৩ ডিসেম্বর তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

    আপিলের পর প্রার্থিতা ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে ওই সময় হিরো আলম সাংবাদিকদের বলেছিলেন, ছোটখাটো ভুল হয়েছে। আপিলে ইসি থেকে প্রার্থিতা ফেরত পাব বলে আশা করি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ