বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
  • মুক্তি পেল জয়ার বলিউডের প্রথম সিনেমা

    মুক্তি পেল জয়ার বলিউডের প্রথম সিনেমা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের জাদুতে দেশের গন্ডি ছাড়িয়ে ওপার বাংলাতেও নিজের অবস্থান পোক্ত করে নিয়েছেন। সেখানে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন তিনি। এবার আনুষ্ঠানিকভাবে বলিউডের সিনেমায় পা রাখলেন বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসান। 

    শুক্রবার ৮ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে অনিরুদ্ধ রায় পরিচালিত ‘কড়ক সিং’ নামের তার প্রথম হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। অভিনয় করেছেন ক্যারিয়ারের প্রথম এই হিন্দি সিনেমায়। 

    অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই সিনেমায় জয়া ছাড়াও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সানজানা সাংঘি ও মালয়ালাম অভিনেত্রী পার্বতী।

    এর আগে ট্রেলারটিও দর্শকের কাছে বেশ আগ্রহের জন্ম দিয়েছে। ট্রেলারের শুরুতে ফ্যামিলি ড্রামা মনে হলেও হঠাৎ করেই তা রূপ নেয় থ্রিলারে। সুখী কোনো পরিবারের গল্প নয় এটি, নয় প্রেমের গল্পও। পরতে পরতে লুকিয়ে আছে সাসপেন্স।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ