বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী জিয়াউর রহমান হত্যা তদন্ত কমিশনের অপ্রকাশিত প্রতিবেদনে কী আছে হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা
  • এবিএম আবদুল্লাহ পেলেন মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার

    এবিএম আবদুল্লাহ পেলেন মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলা একাডেমি কর্তৃক মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক এবিএম আবদুল্লাহ। গত শনিবার (২৫ নভেম্বর) একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।

    এ সময় তার হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন অনুষ্ঠানের সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।


    নিজের অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘বাংলা একাডেমি আমাকে মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার-২০২৩ প্রদান করেছে। এর আগে ২০১৬ সালে তারা আমাকে ফেলোশিপ দিয়েছিল। তাদের এ উদ্যোগে আমি অত্যন্ত সম্মানিতবোধ করছি। এ পুরস্কারের মাধ্যমে দেশ ও জাতির প্রতি আমার দায় আরও বাড়লো। আমাকে সম্মানিত করায় বাংলা একাডেমির প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’


    অর্জিত জ্ঞান ও দক্ষতার আলোকে চিকিৎসাবিজ্ঞানের উন্নতিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন উল্লেখ করে প্রখ্যাত এ মেডিসিন বিশেষজ্ঞ আরও বলেন, চিকিৎসা বিষয়ে আমার লেখা একাধিক বই দেশ-বিদেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিল্যালয়ে পড়ানো হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন