মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনা ফিরলে ফাঁসির মঞ্চে পৌঁছে দেওয়া হবে: হাসনাত বাংলাদেশের ৯১ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার দাপুটে ব্যাটিং শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যা বাড়ছে, ১১ মাসে ২৩ সেনার মৃত্যু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় ‘বনলতা সেন’ ব্যাংক খাত সংস্কারে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের ভাড়ায় অস্ত্র সরবরাহ করত ‘ফোর স্টার’ গ্রুপ, ৬ সদস্য গ্রেপ্তার সাইবার নিরাপত্তা আইনের সংজ্ঞা স্পষ্ট করার উদ্যোগ: আইনমন্ত্রী এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং, শেয়ারদর বাড়ল ৩৩ শতাংশ
  • শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদেশে বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে গেলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার বাধ্যবাধকতা সরকারের নেই।

    আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

    শেখ হাসিনাসহ পলাতক আসামিরা দেশে ফিরলে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট (তাৎক্ষণিক গ্রেপ্তার) করা হবে। তাদের জেলে যেতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না। এখানে প্লেন পাঠানোর, হেলিকপ্টার পাঠানোর, বাস পাঠানোর, গাড়ি পাঠানোর বা রিকশা পাঠানোর কোনো কথাই কারও সঙ্গে বাংলাদেশ সরকারের হয় নাই। ক্লিয়ার?’

    শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে শামা ওবায়েদ বলেন, ‘বাহাত্তরের সংবিধানে পরিষ্কার বলা আছে, যদি কোনো ব্যক্তি ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটির (মানবতাবিরোধী অপরাধ) আওতায় সাজাপ্রাপ্ত হয়ে থাকে, বাংলাদেশ গভর্নমেন্ট ইজ নট কম্পেলড টু গিভ হার অ্যানি পাসপোর্ট, অ্যানি এনআইডি, এনিথিং। এটার ব্যত্যয় তো ঘটবে না।’

    বিদেশে বাংলাদেশের ৮৪টি মিশনের যেকোনোটিতে শেখ হাসিনা গেলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হয়।

    শেখ হাসিনা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গেলে তাঁকে গ্রেপ্তারের সক্ষমতা সরকারের রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘উনি কোথায় আছে, সেটাই তো মানুষ জানে না। এটা তো কেউ জানে না। ওনার চেহারা আপনারা দেখছেন নাকি? আপনারা তো সাংবাদিকতা করছেন! উনি যখন থেকে পলায়ন করেছেন, তার পর থেকে এখন পর্যন্ত ওনার চেহারা কি আপনারা দেখেছেন? আমরা দেখি নাই। এখন উনি কোথায় যাবেন না যাবেন, ইটস ইমম্যাটেরিয়াল।’

    ভারত সরকারের সঙ্গে পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক যোগাযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, ওসমান হাদির হত্যাকারী এবং জুলাই-আগস্টে হত্যাকাণ্ড, গুম ও সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। যারা হত্যার নির্দেশ দিয়েছেন এবং ভারতসহ বিভিন্ন দেশে আত্মগোপনে রয়েছেন, তাঁদের বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে।

    শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার খবরকে রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেন শামা ওবায়েদ। তিনি বলেন, ‘১৬ ডিসেম্বর, ১৭ ডিসেম্বর ভাই আসুক না, এলে অ্যারেস্ট হয়ে জেলে যাবে। এই পলিটিক্যাল স্টান্টের কোনো মানে হয় না। এই যে সারা বাংলাদেশে একটা তাণ্ডব তৈরি করার চেষ্টা করছে ওনার নেতা–কর্মীরা; উনি তো বিপদে নেতা–কর্মীদের ফেলে পালিয়ে গেছেন। খামাখা এখন যারা আওয়ামী লীগ, সাধারণ আওয়ামী লীগ, যারা কর্মী আছে, নেতা আছে, তাদের বিপদে ফেলার একটা পাঁয়তারা শুরু করেছে।’

    শেখ হাসিনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে প্রতিমন্ত্রী বলেন, তিনি দেশে ফিরলে গ্রেপ্তার হবেন এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আইন মন্ত্রণালয় দেখছে বলেও জানান তিনি।

    দণ্ডপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট নয়

    শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স সম্প্রতি জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এদিকে তাঁর পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান মেট্রিক্স চেম্বার বাংলাদেশ সরকারকে ই-মেইল করেছিল। জবাব চেয়ে প্রতিষ্ঠানটি পরে আবারও ই-মেইল পাঠায়।

    মেট্রিক্স চেম্বারের ই-মেইলের জবাব দেওয়া হবে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তাঁর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ আছে। অন্য যেকোনো আসামি যারা বিদেশে পালিয়ে থাকেন, তাঁদের ব্যাপারে বাংলাদেশের সরকারের বা বাংলাদেশের আইন অনুযায়ী যা অবস্থান, শেখ হাসিনার ব্যাপারেও একই অবস্থান।’

    রয়টার্সের প্রতিবেদন নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে আত্মগোপনে থাকা কোনো আসামির বক্তব্য নিয়ে বারবার আলোচনা করে সরকারের বিভিন্ন দপ্তরের সময় নষ্ট হচ্ছে। শেখ হাসিনা এবং অন্য দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আসামি হিসেবেই বিবেচনা করা হবে বলে আবারও জানান তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন