মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের ৯১ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার দাপুটে ব্যাটিং শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যা বাড়ছে, ১১ মাসে ২৩ সেনার মৃত্যু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় ‘বনলতা সেন’ ব্যাংক খাত সংস্কারে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের ভাড়ায় অস্ত্র সরবরাহ করত ‘ফোর স্টার’ গ্রুপ, ৬ সদস্য গ্রেপ্তার সাইবার নিরাপত্তা আইনের সংজ্ঞা স্পষ্ট করার উদ্যোগ: আইনমন্ত্রী এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং, শেয়ারদর বাড়ল ৩৩ শতাংশ শেখ হাসিনা বিমানে, নাকি হেঁটে ফিরবেন-সিদ্ধান্ত ভারতের সঙ্গে আলোচনায়
  • ব্যাংক খাত সংস্কারে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

    ব্যাংক খাত সংস্কারে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণে সম্পদমান পর্যালোচনা (এআরকিউ) প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এতে দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা ও সম্পদের গুণগত অবনতির চিত্র উঠে এসেছে। এসব দুর্বলতা কাটাতে আগামী চার বছরে সমন্বিত সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক।

    মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, সংস্কার পরিকল্পনায় খেলাপি ঋণ আদায়, ব্যাংকের মূলধন বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা ও ঝুঁকি ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়া হবে।

    বাংলাদেশ ব্যাংক বলেছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে পরিচালিত এআরকিউর মাধ্যমে ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক অবস্থা ও সমস্যাগ্রস্ত সম্পদের চিত্র নিরূপণ করা হচ্ছে। বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোর পর্যালোচনা প্রায় শেষ। এতে খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে পরিবর্তন দেখা গেলেও তা সাম্প্রতিক দুই বছরের ফল নয়; বরং দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বলতার প্রতিফলন।

    কেন্দ্রীয় ব্যাংকের আশা, চলমান সংস্কারের ফলে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

    সংস্কারের অংশ হিসেবে সাময়িক তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে জরুরি সহায়তা ও গ্যারান্টি দেওয়া হয়েছে। পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র পরিচালক নিয়োগ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক পরিবর্তনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

    ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারে পৃথক পরিকল্পনাও তৈরি করা হয়েছে। এতে পুনঃমূলধনীকরণ, প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার বিষয় রয়েছে।

    এ ছাড়া আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, ঋণ বিতরণে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়নে নীতিগত ও কাঠামোগত সংস্কার করা হবে। জরুরি সহায়তা ব্যবস্থাগুলোও পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যাংক খাতে স্থিতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। এতে আমানতকারীদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি আর্থিক খাতের প্রতি মানুষের আস্থা ফিরবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন