মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের ৯১ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার দাপুটে ব্যাটিং শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যা বাড়ছে, ১১ মাসে ২৩ সেনার মৃত্যু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় ‘বনলতা সেন’ ব্যাংক খাত সংস্কারে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের ভাড়ায় অস্ত্র সরবরাহ করত ‘ফোর স্টার’ গ্রুপ, ৬ সদস্য গ্রেপ্তার সাইবার নিরাপত্তা আইনের সংজ্ঞা স্পষ্ট করার উদ্যোগ: আইনমন্ত্রী এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং, শেয়ারদর বাড়ল ৩৩ শতাংশ শেখ হাসিনা বিমানে, নাকি হেঁটে ফিরবেন-সিদ্ধান্ত ভারতের সঙ্গে আলোচনায়
  • ভাড়ায় অস্ত্র সরবরাহ করত ‘ফোর স্টার’ গ্রুপ, ৬ সদস্য গ্রেপ্তার

    ভাড়ায় অস্ত্র সরবরাহ করত ‘ফোর স্টার’ গ্রুপ, ৬ সদস্য গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় সক্রিয় ‘ফোর স্টার’ গ্রুপের ছয় সদস্যকে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। গ্রুপটির সদস্যরা পেশাদার অপরাধীদের কাছে ভাড়ায় অস্ত্র সরবরাহ করতেন বলে জানিয়েছে সংস্থাটি।

    মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেখ ওসমান গনি সোহাগ (৩৫), মো. রনি ব্যাপারী (৩৫), মো. রনি (২৬), মো. হাসিব (২৭), মো. ইমন মোল্লা (২৫) ও মো. সৌরভ বেপারী (১৯)।

    অভিযানের বিবরণ দিয়ে এসআরবি-৪-এর অধিনায়ক জানান, গত ২৩ নভেম্বর বিকেলে পল্লবীর একটি বাসায় অভিযান চালিয়ে ‘ফোর স্টার’ মশিউর গ্রুপের অস্ত্রধারী সদস্য সোহাগকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রূপনগরের শিয়ালবাড়ি কবরস্থানের আশপাশে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

    হাফিজুর রহমান বলেন, এসআরবির উপস্থিতি টের পেয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়া একটি দলের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় গ্রুপটির পাঁচ সদস্যকে আটক করা হয়।

    এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পল্লবী, মিরপুর, শাহ আলী ও কাফরুলসহ আশপাশের এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। আধিপত্য বিস্তারে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার পাশাপাশি সেসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতেন তাঁরা।

    তদন্তে পাওয়া তথ্যের বরাত দিয়ে এসআরবি-৪ জানায়, গ্রুপটি পেশাদার অপরাধীদের কাছে ভাড়ায় অস্ত্র সরবরাহ করত। এসব অস্ত্র খুন, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত হতো।

    অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, ১২টি রামদা ও চাকু, দুটি সামুরাই, একটি খেলনা পিস্তল, ৩০টি ইয়াবা এবং মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন