সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিস ইউনিভার্সে ইসরায়েলি প্রতিযোগীর পোশাকে তিন ভাষায় শান্তির বার্তা মজুরি বৃদ্ধির দাবিতে উত্তেজনা, আশুলিয়ায় সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ কংগ্রেসের নতুন মেয়াদে ইরান যুদ্ধ বন্ধে অগ্রাধিকার দেবে ডেমোক্র্যাটরা রূপপুরের প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু আইনশৃঙ্খলা তদারকিতে ঢাকা রেঞ্জে ১২ পুলিশ কর্মকর্তা নিয়োগ বন্ধুত্বের আড়ালে ভণ্ডামি, যে ৫ আচরণে চিনবেন ভুয়া বন্ধু আওয়ামী লীগের তৎপরতা নিয়ে এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ঢাকার বস্তি উন্নয়নেও প্রকল্প নিচ্ছে সরকার, সহযোগিতা দেবে বিশ্বব্যাংক গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হোক আবারও বাড়ল সোনার দাম, ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা
  • মিস ইউনিভার্সে ইসরায়েলি প্রতিযোগীর পোশাকে তিন ভাষায় শান্তির বার্তা

    মিস ইউনিভার্সে ইসরায়েলি প্রতিযোগীর পোশাকে তিন ভাষায় শান্তির বার্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিস ইউনিভার্সের ‘ন্যাশনাল কস্টিউম’ পর্বে নিজ নিজ দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেছেন প্রতিযোগীরা। পোশাকের পাশাপাশি অনেকেই দিয়েছেন বিশেষ বার্তা। এবারের আসরে ইসরায়েলের প্রতিনিধি ড্যানিয়েল ইয়াবলনকা নিজের অঞ্চলের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি শান্তির বার্তা দিয়েছেন।

    ‘হোয়্যার দ্য ডেজার্ট ব্লুমস’ শিরোনামের পোশাকে জেরুজালেমের ঐতিহ্য উপস্থাপন করেন ইয়াবলনকা। তবে পোশাকটির সবচেয়ে আলোচিত দিক ছিল এতে লেখা ‘পিস’ বা ‘শান্তি’ শব্দটি। ইংরেজি, হিব্রু ও আরবি—তিন ভাষায় শব্দটি লেখা ছিল।

    সোনালি রঙের জমকালো পোশাকের সঙ্গে তাঁর মাথায় ছিল বড় অলংকৃত মুকুট। পোশাকটির দুই পাশে ছড়িয়ে ছিল বিশাল একটি কেপ বা চাদর। এতে ফুটিয়ে তোলা হয়েছে জেরুজালেমের পুরোনো স্থাপনা, জলপাইয়ের শাখা, লেবু-কমলাসহ বিভিন্ন ফল, ফুল ও সাদা কবুতরের ছবি। দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এসব উপাদানের মধ্য দিয়ে জীবনের সম্ভাবনা, ঐতিহ্য ও আশার প্রতীক তুলে ধরেছেন ইয়াবলনকা।

    ‘শান্তি’ শব্দটি ব্যবহারের মাধ্যমে সহাবস্থান ও শান্তির বার্তা দিতে চেয়েছেন বলে জানিয়েছেন তিনি। নিজের পোশাক প্রসঙ্গে দ্য টাইমস অব ইসরায়েলকে ইয়াবলনকা বলেন, ‘শিরোনামের বাইরেও ইসরায়েলের গল্প তুলে ধরুক, এমনটাই চেয়েছি এই পোশাকের মাধ্যমে।’

    তবে তাঁর এই শান্তির বার্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ পোশাকের কারুকাজ ও সহাবস্থানের বার্তার প্রশংসা করেছেন। অন্যদিকে, গাজায় ইসরায়েলের হামলা এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের অভিযোগের প্রেক্ষাপটে অনেকে এই বার্তার সঙ্গে বাস্তবতার বৈপরীত্য তুলে ধরে সমালোচনা করেছেন। কেউ কেউ ফিলিস্তিনের মুক্তির দাবিও জানিয়েছেন।

    উল্লেখ্য, এবারের ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পুয়ের্তো রিকোতে। আগামী ২৪ নভেম্বর প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন