সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আওয়ামী লীগের তৎপরতা নিয়ে এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ঢাকার বস্তি উন্নয়নেও প্রকল্প নিচ্ছে সরকার, সহযোগিতা দেবে বিশ্বব্যাংক গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হোক আবারও বাড়ল সোনার দাম, ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না মারক্রাম, প্রশংসা করলেন ব্যাটিংয়ের বিকিনি নয়, ফুলহাতা পোশাকে সুইমস্যুট পর্বে মাহির ব্যতিক্রমী উপস্থিতি শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ১৮টি স্বর্ণবার উদ্ধার কৃষি, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-কানাডা মানুষের মনে ভালোবাসা সৃষ্টি হয় যেভাবে, কী বলে ইসলাম ও বিজ্ঞান চিঠি দিয়েও কিমের সাড়া পাননি ট্রাম্প, বাড়ছে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি
  • ঢাকার বস্তি উন্নয়নেও প্রকল্প নিচ্ছে সরকার, সহযোগিতা দেবে বিশ্বব্যাংক

    ঢাকার বস্তি উন্নয়নেও প্রকল্প নিচ্ছে সরকার, সহযোগিতা দেবে বিশ্বব্যাংক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও জীবিকা টেকসই করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। এ অর্থ উপকূলীয় জনপদের মানুষের জীবনমান উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে তাদের সুরক্ষায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

    সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

    বিশ্বব্যাংকের প্রতিশ্রুত ২০০ মিলিয়ন ডলার সহায়তার বিষয়ে মন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও জীবিকাকে টেকসই করা এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় এ অর্থ দেওয়া হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে উপকূলের মানুষকে সুরক্ষা দেওয়া এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে অর্থটি কাজে লাগানো হবে।

    ড. আবদুল মঈন খান বলেন, স্বাধীনতার পর থেকেই বিশ্বব্যাংক বাংলাদেশকে উল্লেখযোগ্য পরিমাণ সহায়তা দিয়ে আসছে। সংস্থাটি তুলনামূলক কম সুদে ঋণ দেয়। অন্যদিকে, বিভিন্ন দেশের কাছ থেকে দ্বিপক্ষীয় ভিত্তিতে সহায়তা নিলে সুদের হার তুলনামূলক বেশি হয়। এ কারণে বিশ্বব্যাংকের সহায়তাকে সব সময় অগ্রাধিকার দেওয়া হয়।

    বৈঠকে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে বিশ্বব্যাংকের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি ও বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, পাশাপাশি নতুন কয়েকটি প্রকল্প নিয়েও গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে।

    ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বর্তমানে রাজধানীতে দুই থেকে তিন কোটি মানুষ বসবাস করছেন বলে ধারণা করা হয়। এ পরিস্থিতিতে ঢাকাকে আরও বাসযোগ্য ও মানুষের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা দিতে সম্মত হয়েছে সংস্থাটি।

    মন্ত্রী বলেন, ঢাকার নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে দিনরাত পরিশ্রম করে বস্তিতে বসবাস করা মানুষের জন্য উন্নত পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে এক বা দুটি বস্তিকে মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে সেখানে একটি মডেল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক পরিবেশ তৈরি করা যাবে।

    বস্তি উন্নয়ন প্রকল্পের আওতায় কী ধরনের অবকাঠামো নির্মাণ করা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে। বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত হলে এ বিষয়ে জানানো হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন