আবারও বাড়ল সোনার দাম, ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সকালে নতুন দাম ঘোষণা করেন জুয়েলারি ব্যবসায়ীরা। সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা করা হয়েছে।
অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।
এর আগে গত ২১ নভেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ১৮১ টাকা কমিয়ে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই দিন ২১ ক্যারেটের সোনার দাম ৫ হাজার ৮৯০ টাকা কমিয়ে ১ লাখ ৮৪ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ১৫ টাকা কমিয়ে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৪ হাজার ৪৯১ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা করা হয়েছিল।
এদিকে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৪ টাকা।
এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ১৪৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৬ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৭৭ দফা কমানো হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল। এটিই দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।