মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যে হত্যাকাণ্ডে কেঁপে উঠেছিল হংকং, অ্যাবি চইয়ের সেই মামলার বিচার শুরু পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি পাকিস্তানে জ্বালানি কর নিয়ে জামায়াতের লংমার্চ, স্থগিতের অনুরোধ প্রধানমন্ত্রীর সন্ধ্যায় বারবার ক্ষুধা লাগার ৫ কারণ দুবাই কনসাল জেনারেলের সাথে এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন বন্ধ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের টাকা তুলতে আদালতের দ্বারস্থ ৪ আমানতকারী আমলের পাশাপাশি উত্তম আখলাক অর্জনের গুরুত্ব ‘ববি জাসুস’ বানাতে বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি
  • সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন বন্ধ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

    সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন বন্ধ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিগত সরকারের সময়ে ব্যাপকভাবে ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছে—সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না। পাশাপাশি অনুমোদন থাকা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো যথাযথভাবে পরিচালিত না হলে সেগুলোও বন্ধ করে দেওয়া হবে।

    মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে আগামী অক্টোবর থেকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ শুরু হবে।

    তিনি আরও বলেন, আগামী দুই বছরের মধ্যে এই স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে ১০ জন রোগীকে ডায়ালাইসিস দেওয়ার ব্যবস্থা করা হবে। একই সময়ের মধ্যে আধুনিক প্যাথলজি ল্যাব স্থাপনের পাশাপাশি পুরুষ ও নারীদের জন্য পৃথক ফিজিওথেরাপি সেন্টার চালু করা হবে।

    পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এ সময় গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী, আবাসিক মেডিকেল অফিসার ডা. নুসরাত ফারজানা খানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    এ ছাড়া গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, উপজেলা বিএনপির সদস্য মোতাহের হোসেন জাহাঙ্গীর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন