বুধবার, ১৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তারল্য সংকটে ইসলামী ব্যাংক, সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবিরের মৃত্যুদণ্ড সরকারি ভাতা কাঠামোতে পরিবর্তন, নতুন পরিপত্র প্রকাশ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মালয়েশিয়া সফর শেষে সরাসরি চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী চাপের মধ্যেও কেন চুক্তিকে বিজয় হিসেবে দেখছে ইরান জি৭ সম্মেলনে মোদি–মেলোনির ‘মেলোডি’ রসিকতা, ইনস্টাগ্রাম জুটি নিয়ে হাস্যরস চট্টগ্রামে হারানো ১০১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে: HRW
  • বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ চা শ্রমিকদের

    বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ চা শ্রমিকদের
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৃষ্টি উপেক্ষা করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলের মালা, ফুলের পাপড়ি ছিটিয়ে এবং বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ণাঢ্যভাবে স্বাগত জানিয়েছেন সিলেটের চা শ্রমিক, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

    বুধবার (১৭ জুন) সকালে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিমানবন্দর ও আশপাশের এলাকায় আগে থেকেই অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা দিলে বিভিন্ন পয়েন্টে তাকে শুভেচ্ছা জানানো হয়।

    সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা চা শ্রমিকদের অনেকেই ছিলেন নারী। তাদের হাতে ছিল ফুলের মালা ও পাপড়ি। গাড়িবহর অতিক্রমের সময় তারা ফুল ছিটিয়ে ও হাত নেড়ে শুভেচ্ছা জানান। পুরো এলাকা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

    স্থানীয় শ্রমিকরা জানান, দীর্ঘ সময় পর নেতাকে কাছ থেকে দেখতে পেয়ে তারা আনন্দিত। অনেকেই কাজ বন্ধ রেখে সড়কে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানান।

    এদিকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে স্লোগান ও শুভেচ্ছা জানান। সাধারণ মানুষও সড়কের পাশে দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদন জানায়, যার জবাবে তারেক রহমান গাড়ি থেকে হাত নেড়ে সাড়া দেন।

    দলীয় নেতারা বলেন, নেতাকে ঘিরে চা শ্রমিকসহ সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অত্যন্ত উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন