মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যে হত্যাকাণ্ডে কেঁপে উঠেছিল হংকং, অ্যাবি চইয়ের সেই মামলার বিচার শুরু পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি পাকিস্তানে জ্বালানি কর নিয়ে জামায়াতের লংমার্চ, স্থগিতের অনুরোধ প্রধানমন্ত্রীর সন্ধ্যায় বারবার ক্ষুধা লাগার ৫ কারণ দুবাই কনসাল জেনারেলের সাথে এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন বন্ধ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের টাকা তুলতে আদালতের দ্বারস্থ ৪ আমানতকারী আমলের পাশাপাশি উত্তম আখলাক অর্জনের গুরুত্ব ‘ববি জাসুস’ বানাতে বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি
  • রোববার থেকে বন্ধ থাকবে প্রাথমিক শ্রেণি, কর্মবিরতি ঘোষণা শিক্ষকদের

    রোববার থেকে বন্ধ থাকবে প্রাথমিক শ্রেণি, কর্মবিরতি ঘোষণা শিক্ষকদের
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে রোববার (৯ নভেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এক সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

    সংগঠনটির নেতারা জানান, তাদের মূল তিনটি দাবি হলো—
    সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩ থেকে উন্নীত করে ১০ম গ্রেডে উন্নীত করা,
    প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ নিশ্চিত করা, এবং
    শিক্ষা প্রশাসনে শিক্ষকদের অংশগ্রহণের নীতিমালা বাস্তবায়ন করা।

    নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে কর্মবিরতি আরও বিস্তৃত আকারে চলবে, এবং পরবর্তী ধাপে রাজধানীমুখী পদযাত্রাসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

    দেশের প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এই কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন