সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শুরু হলো পারমাণবিক বিক্রিয়া হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১২৭৩ চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দুর্গাপূজায় তিন পর্যায়ে নিরাপত্তা, প্রস্তুত পুলিশের বিশেষ ইউনিট ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন প্রশ্নফাঁসের প্রতিবাদে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও, প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি সৌদিতে হুতিদের হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে প্রযুক্তির সুফল পৌঁছাতে হবে কৃষক ও প্রান্তিক মানুষের কাছে: শিক্ষামন্ত্রী বিক্ষোভ ঘিরে দিল্লিতে কড়াকড়ি শিথিলের নির্দেশ, জবাব চাইল সুপ্রিম কোর্ট ‘কাছেও যেতে দেন না, আবার বিক্রির কথা বলেন!’এফ-৩৫ নিয়ে ভারতীয় বিমানবাহিনী প্রধান
  • দিল্লিতে আটক সিজেপির তিন নেতা আদালতের নির্দেশে মুক্ত

    দিল্লিতে আটক সিজেপির তিন নেতা আদালতের নির্দেশে মুক্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের দিল্লিতে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তি দিয়েছেন আদালত। রোববার (১১ অক্টোবর) সকালে দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাঁদের মুক্তির নির্দেশ দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

    এর আগে শনিবার সকালে দিল্লিতে একটি ফ্লাইট অবতরণের পর তাঁদের আটক করা হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমে ১৩ কোটি ভোটারের নাম বাদ দেওয়া ও কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাঁদের প্রতিরোধমূলক আটক দেখানো হয়েছিল।

    শনিবার রাজনীতিবিদসহ তিন হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। পরে গভীর রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়। দিল্লির কেন্দ্রীয় অংশের যন্তর মন্তরে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীজুড়ে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এতে বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে জমায়েত হতে বাধ্য হন।

    শনিবার রাতে মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ইউটিউবার ধ্রুব রাঠিও ছিলেন। তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমর্থক এবং ভারতের এনডিএ সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন